আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

এ কে মোমেনের সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

দেশের মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বাংলাদেশ
আওয়ামীলীগের পক্ষ থেকে ড. এ কে আবুল মোমেনের মনোনয়ন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক
জোট। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর হাফিজ
কমপ্লেক্সে এ উপলক্ষে জোটের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ড. মোমেন কে অভিনন্দন জানানো হয়। এ সময় জোট নেতৃবৃন্দ বলেন, বিগত বিএনপি-জামাত দু:শাসনে দেশ যখন জঙ্গীবাদের মরণ ফাঁদে পরিণত ঠিক তখনই দেশের মুক্তিকামী জনতা আওয়ামীলীগকে তাদের রায় প্রদান করে বিপুল ভোটে রাস্ট্র পরিচালনার সুযোগ করে দেয়। এরই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা জননেত্রি শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশে^র রোল মডেল হিসেবে তুলে ধরতে
পেরেছেন। তাই অব্যাহত উন্নয়ন যাত্রা ধরে রাখতে টানা
তৃতীয়বারের মতো আওয়ামীলীগকে ক্ষমতায় এনে
অসাম্প্রদায়ীক বাংলাদেশের চেতনা সমুন্নত রাখতে হবে।
এ সময় ড. আবুল মোমেন বলেন, মুক্তিযুদ্ধে
সংস্কৃতিকর্মীদের ভুমিকা ছিলো গুরুত্বপূর্ণ। তাছাড়া,
দেশের যে কোনো জাতীয় সংকট এবং জঙ্গীবাদ মোকাবেলায়
তাদের সাহসী পদক্ষেপ নি:সন্দেহে প্রশংসাযোগ্য। তিনি
জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের বিস্তর তুলে ধরে
সঙ্গীতের মাধমে দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে
দিতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট শহিদমিনার বাস্তবায়ন
পরিষদের অন্যতম সদস্য, নাট্যজন এনামুল মুনির, সম্মিলিত
সাংস্কৃতিক জোটের সভাপতি জয়নাল আবেদীন জুয়েল, সহ
সভাপতি অজিত রায় ভজন, সিরাজ আনোয়ার, সাধারন
সম্পাদক জামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শ্যামল কান্তি
সোম, বাদশাহ গাজি, সাংগঠনিক সম্পাদক ডিকে জয়ন্ত,