আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বরুনার পীরসাহেবের সহধর্মিনীর রুহের মাগফিরাত কামনায় দু’আ অনুষ্ঠিত

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমীর শায়খুল হাদিস আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী র সহধর্মিনী শেখ দিলরোবা রহমান হামিদী রাহ.এর রুহের মাগফিরাত কামনায় ২৯ নভেম্বর বৃহস্পতিবার মাসজিদে আবু বকর রা. ‘র নিচতলায় এক আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়েজন করা হয়।আলোচনা সভায় অভিব্যক্তি পেশ করেন আল্লামা শায়েখ খলিলুর রহমান হামিদী দা.বা. (পীর সাহেব বরুণা)। হযরত মাও. সাইদুর রহমান সাহেব দা.বা. (পীর সাহেব বরুণা), হযরত মাও. হাফেজ ওলীউর রহমান হামিদী দা.বা. (পীর সাহেব বরুণা),হযরত মাও.শেখ নূরে আলম হামিদী দা.বা.,
হযরত মাও শেখ বদরুল আলম হামিদী দা.বা.হযরত মাও.শেখ হাদী আলম হামিদী দা.বা.হযরত মাও. সাইফুর রহমান সাহেব দা.বাহযরত মাও.শফিউল আলম সাহেব দা.বা.হযরত মাও. আদনান আলম হামিদী দা.বা, হযরত মাও.সা’দ আল আমিন হামিদী দা.বা.। ফেদায়ে ইসলাম শায়খুল হাদিস, আল্লামা শায়েখ খলিলুর রহমান হামিদী দা.বা.’র হৃদয় নিংড়ানো
মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।এদিকে, হযরত মাওলানা শেখ নূরে আলম হামিদী, মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মাওলানা শেখ হাদী আলম হামিদী আলেমত্রয়ের মাতার ইন্তেকালে নগর মাদানিয়া বালিকা মাদরাসায় গতকাল সকালে এক দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা রুহুল আমীন নগরী।প্রসঙ্গত, শায়খুল হাদিস আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী পীরসাহেব বরুনার সহধর্মিনী গত ২২ নভেম্বর দিবাগত রাত প্রায়
(জুমআবার) ২ঘটিকার সময় পরলোকগমন করেন।