দেশের মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বাংলাদেশ
আওয়ামীলীগের পক্ষ থেকে ড. এ কে আবুল মোমেনের মনোনয়ন প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক
জোট। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর হাফিজ
কমপ্লেক্সে এ উপলক্ষে জোটের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে ড. মোমেন কে অভিনন্দন জানানো হয়।
এ সময় জোট নেতৃবৃন্দ বলেন, বিগত বিএনপি-জামাত দু:শাসনে দেশ যখন জঙ্গীবাদের মরণ ফাঁদে পরিণত ঠিক তখনই দেশের মুক্তিকামী জনতা আওয়ামীলীগকে তাদের রায় প্রদান করে বিপুল ভোটে রাস্ট্র পরিচালনার সুযোগ করে দেয়। এরই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা জননেত্রি শেখ হাসিনা আজ বাংলাদেশকে বিশে^র রোল মডেল হিসেবে তুলে ধরতে
পেরেছেন। তাই অব্যাহত উন্নয়ন যাত্রা ধরে রাখতে টানা
তৃতীয়বারের মতো আওয়ামীলীগকে ক্ষমতায় এনে
অসাম্প্রদায়ীক বাংলাদেশের চেতনা সমুন্নত রাখতে হবে।
এ সময় ড. আবুল মোমেন বলেন, মুক্তিযুদ্ধে
সংস্কৃতিকর্মীদের ভুমিকা ছিলো গুরুত্বপূর্ণ। তাছাড়া,
দেশের যে কোনো জাতীয় সংকট এবং জঙ্গীবাদ মোকাবেলায়
তাদের সাহসী পদক্ষেপ নি:সন্দেহে প্রশংসাযোগ্য। তিনি
জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের বিস্তর তুলে ধরে
সঙ্গীতের মাধমে দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে
দিতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট শহিদমিনার বাস্তবায়ন
পরিষদের অন্যতম সদস্য, নাট্যজন এনামুল মুনির, সম্মিলিত
সাংস্কৃতিক জোটের সভাপতি জয়নাল আবেদীন জুয়েল, সহ
সভাপতি অজিত রায় ভজন, সিরাজ আনোয়ার, সাধারন
সম্পাদক জামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শ্যামল কান্তি
সোম, বাদশাহ গাজি, সাংগঠনিক সম্পাদক ডিকে জয়ন্ত,
এ কে মোমেনের সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ২৯, ২০১৮, ৫:১২ অপরাহ্ণ • ৬ বার পঠিত






