আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেটের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

এমদাদুর রহমান চৌধুরী জিয়া//৭০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগরের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার বিকেলে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বারের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক রোটারিয়ান আছাদুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার। উপস্থিত ছিলেন- সিলেট মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান, চিত্রাংকন প্রতিযোগিতার পরীক্ষা নিয়ন্ত্রক সুরঞ্জিত বর্মণ, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক জাভেদ আহমদ, সংগঠনের সিলেট জেলা সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, হাকীম ছাদউল্লাহ বাচ্চু, মহানগর সহ-সভাপতি মেহেদী কাবুল, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান সফিক, দপ্তর সম্পাদক বাদল পুরকায়স্থ, জাহাঙ্গীর আলম, শাহ আলম, আলী হোসেন আলীম, কবি আব্দুস সামাদ, মামুন চৗধুরী, সাদী মো. তারেক, আব্দুর রহিম তালুকদার, আব্দুস শহিদ সালেক প্রমুখ। আগামী ১০ ডিসেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রাংকন প্রতিযোগীতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হবে।