আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার-২ শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী মাঠে সুলতান মনসুর

স্টাফ রিপোর্টার,মৌলভীাজার থেকে: ওলিকুল শিরমনি হযরত শাহ জালাল,শাহপরান (র:) মাজার
ও বাবা মায়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করলেন সাবেক
ডাকসুর ভিপি,এম.পি ও জাতীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
গতকাল দুপুরে মাজার ও কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু
করেন। এসময় তিনি তাঁর নির্বাচনী এলাকা মৌলভীবাজার-২ (কুলাউড়া) এর বাসিন্দাসহ
দেশবাসীর কাছে দোয়া চান। জিয়ারতের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি বলেন
দেশে চরম ক্রান্তিলগ্ন যাচ্ছে। দেশে এখন গণতন্ত্র আইনের শাসন বাকস্বাধীতা নেই বললেই
চলে। বিরুধী মত ও পথের কোন মানুষই আজ নিরাপদে নেই। দেশ থেকে নানা ভাবে হাজার
হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। উন্নয়নের নানা উৎসগুলো ধ্বংস করা হয়েছে।
দেশ প্রেমিক নির্ভিক ৫৭ জন সেনা অফিসারকে পিলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে।
শাপলা চত্ত¡রে রাতের অন্ধকারে আলেম উলামাদের হত্যা করা হয়েছে। প্রশাসনকে আয়ত্বে নিয়ে
দেশে আইনের শাসনকে ভূ-লুন্ঠিত করা হয়েছে। আত্মীয়করণ দলীয়করণ আর সরকারের মদদে দেশে
দূর্নীতির মহোউৎসব চলেছে। ব্যাংকের রিজার্ভ থেকে কয়লা খনি। লুটপাট থেকে বাদযায়নি
কোন সংস্থায়ই। সরকারের এমন অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনা। প্রতিবাদও
জানাতে পারেনা। যে সাহস করে প্রতিবাদী হয় সেই গুম খুন অপহরনের স্বীকার হয়। আর না হয়
মিথ্যা হয়রানী ও গায়েবী মামলায় কারাগারের অন্ধ প্রকোষ্টে মাসের পর মাস থাকতে হয়। পথে
ঘাটে ডুবায় বেওয়ারিশ লাশ মেলে। দেশে বিচার বর্হিভূত হত্যাকান্ড এ যেন নিত্য নৈমেত্তিক
ঘটনা। দলকানা ভোটার বিহীন এসরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দলীয় কর্মীর মত
প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহার করে এসকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বির্তকিত করা হয়েছে ও
হচ্ছে। কতেক অতি উৎসাহী কর্মকর্তাও এই ভোটার বিহীন সরকারের অন্যায় কাজকে
বাস্তবায়ন করতে গিয়ে দেশের জনগণের কাছে গোটা বিভাগের ভাবমূর্তি নষ্ট করে ফেলছে।
বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করে মানুষের আস্থার উপর আঘাত হেনেছে এই সরকার। তাই
ভোটার বিহীন জালিম এই সরকারকে দেশবাসীর স্বার্থে দেশের উন্নয়ন, গণতন্ত্র আইনের
শাসন প্রতিষ্ঠায় ও সকল রাজবন্ধীদের মুক্তির প্রেক্ষিত আগামী ৩০ ডিসেম্বরের ভোটের মাধ্যমে
বিদায় জানাতে হবে। এনির্বাচন দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য অতি গুরুত্বপূর্ন উল্লেখ করে
সুলতান মনসুর বলেন এ নির্বাচনের ফলাফল বানচাল করতে সরকার নানা ভাবে তৎপরতা চালাবে
তাই সকলকে সোচ্ছার থাকতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তাঁর নির্বাচনী এলাকার
ভোটারদের উদ্দেশ্যে সুলতান মনসুর বলেন আমি আপনাদের সন্তান। দীর্ঘদিন থেকে মিথ্যা
অভিযোগ ও ষড়যন্ত করে আমাকে রাজনীতি থেকে দূরে রাখার অপচেষ্ঠা চালানো হয়েছে। কিন্তু
আমি দমে যাইনি। আমি আপনাদের কল্যাণে দেশবাসীর সেবায় রাজনীতিতে বেঁচে আছি।
শেষ জীবনেও আমার জন্ম মাটি ও দেশবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। এটা আমার
রাজনৈতিক জীবনের দৃঢ় প্রত্যয়। সে জন্য আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আমাকে
সুযোগ দিন। আমি আপনাদের সন্তান, ভাই, ভাতিজা ও স্বজন। আমি আপনাদের ভালোবাসাদোয়া,আর্শিবাদ, সমর্থন ও সহযোগিতা চাই। ৩০ডিসেম্বর জাতীয় ঐক্যের প্রতীক ধানের
শীষে ভোটে দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান সুলতান।