আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধামূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার ::ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনভূক্ত ৩০ টি স্কুল নিয়ে রোটারি ক্লাব শ্রীমঙ্গল কর্তৃক পরিচালিত পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে চার শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে চার শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে মেধা মূল্যায়ন পরীক্ষা ২০১৮ অনুষ্ঠিত হয়।

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যক্ষ দিল আফরোজ বেগমের সার্বিক ব্যবস্থাপনায় ও সম্পাদক সঞ্জিত বিশ্বাসের সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত মেধামূল্যায়ন পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময় পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, সাবেক পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ জনাব ডা.হরিপদ রায়, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জনাব জহর তরফদার, স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সহ. সভাপতি ও মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় সভাপতি কামরুল হাছান, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক জনাব কল্যাণ দেব, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গল এর উপদেষ্টা মাওলানা এমএ রহীম নোমানী, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সম্পাদক প্রনবেশ কুমার চৌধুরী অন্তু, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মনোয়ার হোসেন মিলন, সম্পাদক লিটন পাল, মোহনা টেলিভিশনের শ্রীমঙ্গল প্রতিনিধি বরেণ্য  সাংবাদিক আতাউর রহমান কাজল, দৈনিক প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক কে এস এম আরিফুল ইসলাম, দৈনিক হবিগঞ্জ সমাচার শ্রীমঙ্গল প্রতিনিধি মিসবাহ উদ্দীন জুবায়ের, বিশিষ্ট সাংবাদিক নান্টু রায়।

অারো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ.সভাপতি জনাব মো: ফজলুর রহমান, জনাব যতীন্দ্র মোহন দেব, যুগ্ম সম্পাদক সঞ্জয় চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমদ, কোষাধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: আলী হোসেন, সহ.সাংগঠনিক প্রভাত সরকার, কার্যকরী পরিষদ সদস্য মো: মহসিন উল্লাহ, আলী আহমদ, দিলীপ কুমার কৈরী, মোঃ আব্দুল হাই, মো: সেলিম উদ্দীন, নূর আলম, ছায়া রাণী দেবনাথ, মিনিয়ারা খাতুন, নূরুন্নাহার বেগম।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়