আজ-  ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ভিডিও ভাইরাল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বেশ আনন্দঘন করমর্দনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে এ দুই নেতাকে করমর্দন করতে এবং প্রাণবন্তভাবে হাসতে দেখা যায়। আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ওই ভিডিওটি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।সামাজিক মাধ্যমে ছড়ানোর পর অনেকে অনেক ধরণের মন্তব্য করেছেন। কেউ ভিডিওটিকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ভিডিওটি দেখে এটাকে ‘ব্রো হ্যান্ডশেক’ বলে মন্তব্য করেছেন।রাশিয়া এবং সৌদি আরব দুই দেশই তেল সমৃদ্ধ দেশ হওয়ায় তাদের মধ্যে আগে থেকেই ভালো সম্পর্ক বিদ্যমান। ভিডিওটি প্রকাশ হওয়ার পর আবারো বিশ্বকে তাদের সম্পর্কের সেই বন্ধনকেই নতুন করে জানান দিলো।জি-২০ সম্মেলনে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কন্যা ইভানকা, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গেও করমর্দন করেন।তুরস্কে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিকভাবে চাপে থাকার পর এই প্রথম আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।চ্যানেল আই