এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : আগামি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট’র এবং স্বতন্ত্র প্রার্থীসহ সর্বমোট ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন । বুধবার (২৮ নভেম্বর ) ৪টি সংসদীয় আসনের এসব প্রার্থীরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের কার্যালয়ে ও স্ব স্ব উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র দাখিল করা হয়।এতে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে – আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও শিল্পপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, ইসলামী ঐক্যফ্রন্ট থেকে আহমদ রিয়াজ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা গিয়াস উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে- বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট’র প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি এবং সাবেক এমপি সুলতান মোঃ মনসুর আহমদ, আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে এম এম শাহীন ও অ্যাডভোটে মাহবুবুল আলম শামীম মনোনয়ন জমা দেন। জাতীয় পাটির্র (মঞ্জু) মুহিবুল কাদের চৌধুরী, বাংলাদেশ ইসলামি আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট থেকে মৌলানা আসলাম হোসাইন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি থেকে প্রশান্ত দেব সানা এবং স্বতন্ত্র হিসাবে বর্তমান সংসদ সদস্য আব্দুল মতিন তাদের মনোনয়নপত্র জমা দেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে- আওয়ামীলীগের একক প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, বিএনপির সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান পুত্র ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি এম নাসের রহমান। তিনি ছাড়াও তার স্ত্রী রেজিনা নাসের মনোনয়ন জমা দেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিলাল, বাসদ থেকে অ্যাডভোকেট মোঃ মগনু মিয়া, বিএনএফ থেকে আশা বিশ্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আসলম, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মছব্বির মনোনয়ন জমা দেন।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসাবে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজিব ও তার পুত্র আশিক মুঈদ চৌধুরী বিএনপির প্রার্থী হিসাবে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এদিকে এই আসনটিতে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে গণফোরামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন মনোনয়ন জমা দেন।
দাখিলকৃত মনোনয়নপত্র রবিবার (২ ডিসেম্বর) বাছাই করা হবে এবং প্রার্থীতা প্রত্যাহার ৯ ডিসেম্বও এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে ।






