আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির

 

দীপ্তনিউজ ডটকম রিপোর্ট:  মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়ণের পূর্ব জামসী (পাইকপাড়া) মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় পাইকপাড়া মোহাম্মদিয়া এতিমখানা মাদরাসা প্রাঙ্গণে পাঁচ শতাধিক রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টায় চিকিৎসা সেবার কার্যক্রম শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। চক্ষু শিবির ২০১৮’র শুভ উদ্বোধন করেন অনুুষ্ঠানের প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তিন সদস্যের একটি স্পেশাল মেডিকেল টিম এই চক্ষু শিবিরের কার্যক্রম পরিচালনা করেন। টিমে ছিলেন ডা. আজহার-উল-ইসলাম, ডা. আব্দুল বাতেন তালুকদার এবং ডা. প্রিয়তা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জামিল আহমেদ ওসমান, ট্রাস্টের পরিচালক ও হামিদিয়া টি এস্টেটের সিনিয়র মহা-ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।