আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

৫নং ওয়ার্ডে দিনব্যাপী সুরমা বয়েজ ক্লাবের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ৩০ নভেম্বর শুক্রবার নগরীর কলবাখানী এলাকায় ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীতে ময়লা-আবর্জনা পরিস্কার করেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ক্লাবের নেতৃবৃন্দ এলাকার বাসা-বাড়ির লোকজনকে নিজ নিজ বাসার আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সিটি কর্পোরেশনের দেওয়া আর্বজনা গাড়িতে ময়লা ফেলা অথবা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আহ্বান জানান। মনে রাখতে হবে জনগণই এর প্রধান ভূক্তভোগী। আপনার-আমার সচেতনতাই পারে নিকটস্থ এলাকাটি ময়লা-আর্বজনা ও জীবাণুমুক্ত রাখতে। পরিস্কার পরিচ্ছন্নতা একটি এলাকার মর্যাদা বাড়িয়ে দেয়। আসুন, আমরা সবাই নিজেদের এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখি এবং অন্যান্যদের নিজ নিজ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে উদ্বুদ্ধ করি।পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য কয়েছ আহমদ দারা, মির্জা জহির বেগ প্রমুখ।