সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ৩০ নভেম্বর শুক্রবার নগরীর কলবাখানী এলাকায় ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীতে ময়লা-আবর্জনা পরিস্কার করেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে ক্লাবের নেতৃবৃন্দ এলাকার বাসা-বাড়ির লোকজনকে নিজ নিজ বাসার আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সিটি কর্পোরেশনের দেওয়া আর্বজনা গাড়িতে ময়লা ফেলা অথবা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আহ্বান জানান। মনে রাখতে হবে জনগণই এর প্রধান ভূক্তভোগী। আপনার-আমার সচেতনতাই পারে নিকটস্থ এলাকাটি ময়লা-আর্বজনা ও জীবাণুমুক্ত রাখতে। পরিস্কার পরিচ্ছন্নতা একটি এলাকার মর্যাদা বাড়িয়ে দেয়। আসুন, আমরা সবাই নিজেদের এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখি এবং অন্যান্যদের নিজ নিজ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে উদ্বুদ্ধ করি।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য কয়েছ আহমদ দারা, মির্জা জহির বেগ প্রমুখ।
৫নং ওয়ার্ডে দিনব্যাপী সুরমা বয়েজ ক্লাবের পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১, ২০১৮, ৬:১৫ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






