আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

এবারের নির্বাচন ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রার নির্বাচন’ …. সুব্রত চক্রবর্তী জুয়েল

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেছেন, এবারের নির্বাচন ‘মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রার নির্বাচন’ আমরা এদেশবাসীর কাছের মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করছি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে এ জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় চির সমুন্নত রাখুন। তিনি ১লা ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে বিজয়ের মাস ডিসেম্বর বরণ ও বর্ণাঢ্য র‌্যালী পূর্ববর্তী জিন্দাবাজারস্থ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরে বর্ণাঢ্য র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা প্রশাসকের বিজয় র‌্যালীতে যোগদান করেন। র‌্যালীতে উপস্থিত ছিলেন, মহানগরের ভারপ্রাপ্ত কমান্ডর সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, ডেপুটি কমান্ডার মো. আব্দুল মনাফ, চিত্তরঞ্জন দেব, নির্মলেন্দু পাল নান্টু, মতিলাল মোহন্ত, সুবেদার মেজর রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, নাথুরাম বণিক, জাফর চৌধুরী, দূর্গা চক্রবর্তী, বিয়ানীবাজার কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, দক্ষিণ সুরমা কমান্ডার মো. কুটি মিয়া, সদর ভারপ্রাপ্ত কমান্ডার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, হাজী আসক আলী, মো. তফজ্জুল মিয়া, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল হোসেন, তোফায়েল আহমদ রাজু, শ্রীমতি কলি দেবী, মাছুম আহমদ, মোজাম্মেল আহমদ, শাহীন আহমদ সাবুল, আলাওর, ইমরান, লিটন, মহানগর সন্তান কমান্ড সভাপতি কামাল, ফয়জুল আহমদ, আব্দুল কাদির, সাব্বির আহমদ, আবু তাহের, আবু সাঈদ, ফজলুল হাসান, মো. হাদী, জাহেদ, ছোয়াব আলী, মো. জাকির হোসেন প্রমুখ।