আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন মোস্তাক আহমদ পলাশ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয়
কমিটির এক সাধারণ সভা ১ ডিসেম্বর বিকেল ৩ টায়
সমিতির কেন্দ্রীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সহ-
সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে। সাধারণ
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি
মীর এনায়েত হোসেন মন্টু, বিশেষ অতিথি বক্তব্য রাখেন
সম্মানিত উপদেষ্ঠা এ.কে.এম আব্দুল মতিন চৌধুরী,
সম্মানিত উপদেষ্ঠা গোলাম মুস্তফা ফটিক, পবিত্র
কুরআন তেলাওয়াত করেন মো: আসাদুজ্জামান মবিন। সভায় সর্বসম্মতি ক্রমে সংগঠনকে গতিশীল ও বেগমান করার লক্ষ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য
বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক
কমিটিতে পদপ্রাপ্তরা হলেন বেলায়েত হোসেন বেলাল
আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ
পলাশ, যুগ্ম আহবায়ক এমদাদুল হক ভূইয়া, এডভোকেট
শরীফ কামাল, রফিকুল ইসলাম শিকদার, এডভোকেট শামীম আবুল কাশেম, আজিজুর রহমান ভূইয়া, আবুল কালাম আজাদ এবং অন্যান্য সদস্যরা হলেনঃ আব্দুল রাজ্জাক পিন্টু, আলমগীর হোসাইন, মতিউর রহমান, আসাদুজ্জামান মবিন, মাসুদ আহমদ, মাজেদুল ইসলাম মঞ্জু, ফারুক পাঠান, শফিকুল ইসলাম বাদশা, আমীর হোসেন, আমির আলী, রফিকুল ইসলাম, ইমতিয়াজ সুলতান রাজন, সাইফুজ্জামান সেতু , ইফতেখার ইসলাম, সৈয়দ আলম, পয়গাম আলী, কাজাইমারমা, এ.এইচ.এম সোহরাওয়ার্দী, আব্দুল ওয়াদুদ, রোশনা আক্তার, আকরাম হোসেন, মাহবুল হাসান প্রমুখ