আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জাতীয় ঐক্যের প্রতীক ধানের শীষ : মিজান চৌধুরী

ছাতকে ১৩ ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের শীর্ষ নেতা এবং পেশাজীবীদের সাথে মতবিনিময় বাংলাদেশে ঐক্যবদ্ধ রাজনীতির বৃহত্তম জোটের প্রতীক ধানের শীষের বিজয়ে শুধু
দলীয় নেতাকর্মীসমর্থক নয়, বিভিন্ন স্তরের পেশাজীবীদের শামিল হওয়ার আহবান জানিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট
মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।আজ রবিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বিকেলে ছাতক পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়ন, ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডের শীর্ষ নেতা ও পেশাজীবীদের সাথে মতবিনিমিয় সভায় মিজান চৌধুরী এ আহবান জানিয়েছেন।মতবিনিমিয় সভায় মিজান চৌধুরী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিক অবহিত করে বক্তৃতায় বলেন, প্রতিকূল সময়ের মধ্যে ভোটবিপ্লবের পথে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দল বিএনপি। একটি বৃহত্তর ঐক্য স্থাপনের পর থেকে
শত প্রতিকূলতা ভর করে। তা উপেক্ষা করে জাতীয়তাবাদী চেতনার গণমানুষের শক্তিতে বলীয়ান হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রধানতম হাতিয়ার নির্বাচনী এলাকার আমার
প্রিয় জনগণ, আমাদের দলের নেতা-কর্মী-সমর্থকেরা। আমি আমার নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীদের সমর্থন ও প্রত্যাশার একটি ধাপ আজ পূর্ণ করলাম। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটবিপ্লবের পথে এক ধাপ অগ্রসর হলাম, এবার পরবর্তী ধাপে সহযাত্রী হোন সবাই। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই। ছাতক উপজেলার ১৩ ইউনিয়ন, পৌরসভার নয়টি ওয়ার্ডে দলীয় নেতৃবুন্দ ও পেশাজীবী
মতবিনিময়ে অংশ  নেন। বিকেলে থেকে এক নাগাড়ে সন্ধা পর্যন্ত চলে মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহমদ। মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ছাতক উপজেলা
বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন। বক্তব্য দেন, ছাতক পৌর বিএনপির আহবায়ক জয়নাল অাবেদীন মহি, দোয়ারাবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম
আহবায়ক আবদুল মানিক মাস্টার, ছাতকের যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, ফরিদ উদ্দিন, দোয়রাবাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মছব্বির, অধ্যাপক
শামসুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জুয়াদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক, সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি শহিদুর রহমান সুহেল, ইউপি চেয়ারম্যান
আবুল হাসনাত, ছাতক পৌর বিএনপির সাবকে সিনিয়র সহসভাপতি সুরুজ আলী মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমানসহ প্রমুখ। অাগামীতে দলীয় নেতাকর্মীদের সাথে পেশাজীবীদের শামিল হওয়ার আহবান জানিয়ে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীককে জাতীয় ঐক্যের প্রতীক বলে অভিহিত করেন। জাতীয় প্রতীক ধানের শীষের
বিজয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে সকলকে শামিল হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন,আমাদের সামনে আছে আরও কঠিন পথ। জনগণের চাওয়ার প্রতিফলনে জ্বলে-পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়-এমন আপোসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা,দেশের বাইরে জাতীয়তাবাদী চেতনার আরও এক প্রাণপুরুষ, তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, হৃত গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এ লক্ষ পূরণে ধানের শীষের বিজয় ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নেই।
মতবিনিময় সভা শেষে বিশেষ মোনাজাত হয়। মোনাজাতে শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন,বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনার পাশাপাশি এবং