জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সুপ্রীম কোর্ট আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামীলীগ নেতা ও ১৯৯০ এর গণঅভ্যূত্থানকালীন তুখর ছাত্রনেতা এডভোকেট আব্দুল মোনেম চৌধুরী। তিনি ৩০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় ৭টায় হাফিজ কপ্লেক্সে এ সাক্ষাতে মিলিত হন। তিনি সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন, সাবেক সাংগঠনিক সম্পাদক (অব. সার্জেন্ট) আবুল হোসেন, সুপ্রীম কোর্ট আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামীলীগ নেতা, সেক্টর কমান্ড ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সদস্য মো. কুতুব উদ্দিন, সিলেট জেলা যুবলীগ রেদওয়ান মাহমুদ, যুবলীগ নেতা আবু সাহেদ, ছাত্রনেতা সাফায়েত খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে এডভোকেট আব্দুল মোনেম চৌধুরীর সৌজন্য সাক্ষাত
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ২, ২০১৮, ৬:৪৬ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






