আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ঢাকায় বৈধ প্রার্থী ১৬১ জন, ৫২ জনের মনোনয়ন বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি আসনে ১৬১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে ৫২ জনের মনোনয়ন।

ঢাকা-৪ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। ঢাকা-৯ আসনে বিএনপির আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

ঢাকা-৮ আসনে ২২ জন প্রার্থীর মধ্যে মির্জা আব্বাস, রাশেদ খান মেনন বৈধতা পেয়েছেন।

ঢাকা-১০ আসনে গণফোরাম প্রার্থী খন্দকার ফরিদুল আকবর এর মনোনয়নপত্র বাতিল তবে ওই আসনে বিএনপির ৩ জন প্রার্থীসহ আওয়ামী লীগ এর ফজলে নুর তাপসের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-৬ অাসনে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের প্রার্থিতা প্রথমে বাতিল করা হলেও উপযুক্ত কাগজ জমা দেয়ার পর তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

ঋণখেলাপি হওয়ায় ঢাকা ৭ আসনে বিএনপির নাসিমা আক্তারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে বাকিগুলো বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার

ঢাকা-১৩ আসনে ১২ জনের মধ্যে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। এই আসনে বিএনপির প্রার্থী ৩ জন।

স্বরাষ্ট্রমন্ত্রীর আসন ঢাকা ১২ আসনে মোট প্রার্থী ৮ জন। এখানে বিএনপির দু’জন প্রার্থীসহ সবার মনোনয়ন বৈধ ঘাষণা করা হয়েছে।

ঢাকা-১৪ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনকে বৈধ ঘোষণা করে ৫ জনকে বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এস. এ খালেক এর পুত্র সৈয়দ আবু বক্কর সিদ্দিকও রয়েছেন। তবে ওই আসনে বিএনপির  প্রার্থী ফুটবলার আমিনুল হকসহ আরো একজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১৫ আসনে মোট প্রার্থী ১৬ জন। এর মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৩ জনকে বাতিল করা হয়েছে ৩ জনের মনোনয়ন। জামায়াতের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমানসহ ধানের শীষের ৩ জন এই আসনে বৈধ প্রার্থী।

ঢাকা-১৭ আসনে ২৭ জনের মধ্যে ১৪ জন বৈধ ও ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে চিত্র নায়ক ফারুকসহ দু’জনের মনোনয়ন স্থগিত রয়েছে। এই আসনে নাজমুল হুদার মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঢাকা-১৮’তে ১৫ জনের মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে