আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নিসচা’র ২৫ বছর পূর্তি বর্ণাঢ্য কর্মসূচীর মধ্যে দিয়ে নিসচা সিলেট জেলা’র রজতজয়ন্তী পালন

নিরাপদ সড়ক চাই-নিসচা’র রজতজয়ন্তী ২৫ বছর পালন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (১লা ডিসেম্বর) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও কেক কেটে দিবস উদযাপিত করা হয়। র‌্যালিটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।নিসচা সিলেট জেলা শাখার সভাপতি সংগঠক এম. বাবর লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর বদরুল ইসলাম সোয়েব, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সওজ’র নির্বাহী পরিচালক উৎপল সামন্ত, সিলেটে জ্যেষ্ঠ সাংবাদিক সিলটিভির প্রতিষ্ঠাতা আল-আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক, কবি ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, এসএমপি পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশিদুর রহমান, নিসচার উপদেষ্টা অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, ড্রীম সিলেটের চেয়ারম্যান সংগঠক শেখ তোফায়েল আহমদ শেপুল, ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব, মুহিবুর রহমান, মো. হানিফ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ রিকোভারী গ্র“পের সভাপতি শিপলু আহমদ, নিসচা সিলেট জেলার সহ সভাপতি আব্দুর রহমান, আশরাফ উদ্দিন রুবেল, কবির আহমদ খান, সহ সাধারণ সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, ফুরকান আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক এম. রফিকুল আলম রফিক, দপ্তর সম্পাদক প্রভাষক মো. জামাল উদ্দিন, প্রচার সম্পাদক প্রভাষক ফয়ছল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, নির্বাহী সদস্য মো. মনিরুল ইসলাম, মো. হাবিব উল্লাহ, মো. মুহিত আহমদ কবিরী, ইঞ্জিনিয়ার গাজী মো. জামিল, প্রকৌশলী অরবিন্দু রায় অপু, বাবরুল হোসেন বাবুল, ইসমত ইবনে ইসহাক, শাহ মো. দিলাল আহমদ, ফখরুজ্জামান ওয়াসিম, সুলতান আহমদ, আব্দুর রহমান শুভ, আমিনা খাতুন সুমা, মো. জাহাঙ্গীর, মো. আবির হোসেন হাওলাদার প্রমুখ।