আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাচ্চু পুত্র আহনাফে মুগ্ধ ‘ব্যান্ড ফেস্ট’-এর দর্শক

এলআরবির পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’-এর ৫ম আসর বাবা ও কিংবদন্তি মিউজিশিয়ান আইয়ুব বাচ্চুর মৃত্যু শোক নিয়েই গিটার হাতে তাকে মঞ্চে উঠতে হয়েছে। একাধিকবার। চট্টগ্রাম ও ঢাকার দর্শকদের সামনে বাবার জন্য গেয়েছেনও তিনি। কারণ তার বাবা ‘শো মাস্ট গো অন’ নীতিতে অটল ছিলেন। ছেলে হয়েও তিনি বিশ্বাস করেন, বাবার জন্য কিছু করতে হলে সেটা সংগীতের মাধ্যমেই সম্ভব।
উৎসবে ছিলো আইয়ুব বাচ্চুর
আর তাইতো বুকে প্রচণ্ড সাহস নিয়ে বাবার স্বপ্নের ‘ব্যান্ড ফেস্ট’-এ যোগ দিলেন বাবার হাতে গড়া দেশের খ্যাতনামা ‘এলআরবি’কে নিয়ে। চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত ‘৫ম চ্যানেল আই ব্যান্ড ফেস্ট পাওয়ার্ড বাই নন্দন’-এর শেষটায় যিনি বাবার মতোই মুগ্ধতা ছড়িয়ে গেলেন উপস্থিত দর্শক শ্রোতার মধ্যে। তিনি আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে আহনাফ তাজোয়ার।শনিবার সকাল সাড়ে দশটা থেকে চ্যানেল আই চত্বরে ৫ম বারের মতো শুরু হয় ব্যান্ড ফেস্ট। যে ফেস্টটির স্বপ্ন দেখেছিলেন আইয়ুব বাচ্চু। যা বাস্তবায়ন করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গেল চারবার এই ফেস্টের নেতৃত্বে ছিলেন স্বয়ং আইয়ুব বাচ্চু। ভাগ্যের নির্মম পরিহাসে এবার তিনি নেই। তবে না থেকেও তিনি ছিলেন সবার উপরে। সবার স্মৃতিতে, সবার স্মরণে।তাইতো গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে স্মরণ করেই দিনব্যাপী শুরু হয় ‘৫ম চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৮ পাওয়ার্ড বাই নন্দনপার্ক’। দেশীয় ব্যান্ডদল নিয়ে বিজয়ের মাসের প্রথমদিন ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী এই আয়োজন। দেশীয় জনপ্রিয় ও নতুন কিছু ব্যান্ডদল অংশ নেয় এবারের এই ব্যান্ড ফেস্টে।উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান এবং আর্টসেলের মতো দলগুলো এখানে সারাদিন পারফর্ম করেন। প্রত্যেকেই নিজেদের মৌলিক গান ছাড়াও আইয়ুব বাচ্চুর একটি গান করে তাকে শ্রদ্ধা জানান। জলের গানের দলনেতা রাহুল আনন্দতো আইয়ুব বাচ্চুকে স্মরণ করে নিজেই একটি গান বেধে প্রথমবার ব্যান্ড ফেস্টের মঞ্চে গাইলেনও।তবে দিনব্যাপী এই আয়োজনের শেষটা ছিলো স্মৃতিতে ধরে রাখার মতো। বিশেষ করে যখন আইয়ুব বাচ্চুকে ছাড়া প্রথমবার ব্যান্ড ফেস্টের মঞ্চে উঠে জনপ্রিয় দল ‘এলআরবি’। সবাই আছেন, নেই শুধু আইয়ুব বাচ্চু। তার হয়ে গিটার হাতে মঞ্চে উঠেন আহনাফ তাজোয়ার। তাকে সাহস দিতেই যেন মঞ্চে বাইরে এবং নীচে দাঁড়িয়ে থাকা দেশের অন্যান্য ব্যান্ডের সদস্যরাও স্টেজে উঠেন। পেছন থেকে কেউ একটু পিঠ চাপড়ে দেন যেন তার। আর বাচ্চু পুত্র তখনই গেয়ে উঠে, ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’! তুমুল কড়তালিতে ফেটে পড়ে ‘ব্যান্ড ফেস্ট’-এর পুরো আসর।বরাবরের মতো এবারের ‘ব্যান্ড ফেস্ট’টিও পরিচালনা করেন অনন্যা রুমা। উপস্থাপনায় ছিলেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী।চ্যানেল আই