আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মুক্তি পেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ

উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
রোববার (২ ডিসেম্বর) বাদ আসর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। জেল গেইটে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানান। এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের ব্যাঞ্চ থেকে এসএমপির কোতোয়ালি থানায় দায়েরকৃত জিআর ৫১৩/১৮ মামলায় জামিন পান তিনি। সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে রোববার তিনি মুক্তি পান। আলী আহমদের পক্ষে মামলার শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান সেলিম। সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সমান থেকে বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল কোতোয়ালী থানা পুলিশ