আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের ৭ম তাফ্সিরুল কুরআন মহা সম্মেলন ৩ ডিসেম্বর

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের ৭ম তাফ্সিরুল কুরআন মহা সম্মেলন ৩ ডিসেম্বর সোমবার সিলেট রেজিষ্টারি মাঠে অনুষ্ঠিত হবে। মহা সম্মেলনটি বিকাল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে। এতে যৌথভাবে সভাপতিত্ব করবেন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ মজদুদ্দীন আহমদ, জামেয়া মাদানীয়া কাজিরবাজার মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি শফিকুর রহমান, হযরত মাওলানা হাফিজ মহ্সিন আহমদ শায়খে কৌড়িয়া, মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি হযরত মাওলানা সাইদুর রহমান। মহা সম্মেলনে তাফ্সির পেশ করবেন আল্লামা হাফিজ তাফাজ্জুল হক মহাদ্দিসে হবিগঞ্জী, আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব) বরুণা, হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির ঢাকা, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ক্বাসেমী ঢাকা, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোশতাক আহমদ খান, শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুহিবুর রহমান (মিটিপুরী), মুয়াজ্জিন কল্যাণ সমিতির উপদেষ্টা রফিকুর ইসলাম জাকারিয়া, সদস্য ক্বারী মাওলানা জুবায়ের আহমদ। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলামনদের উক্ত ৭ম তাফ্সিরুল কুরআন মহা সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। বিজ্ঞপ্তি