আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

যৌন হয়রানী ও নারী নির্যাতন রোধে সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) ক্যাম্পাসে ‘ইউএন ওমেন’-এর উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

রোববার দুপুরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধমূলক এই কর্মসূচির উদ্বোধন করে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন: আমাদের সমাজে এখনও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। যৌন হয়রানি ও নারী নির্যাতন রোধে সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। যৌন হয়রানিসহ যে কোনো প্রকার নারী নির্যাতন প্রতিরোধে সমাজের নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের আয়োজক ইউএন ওমেন এর বাংলাদেশস্থ অনুষ্ঠান সহযোগী উম্মে সালমা আহমেদ বলেন, সুইডিস দূতাবাসের সহযোগিতায় ‘হিয়ার মি টু’ প্রতিপাদ্য বিষয় ধারণ করে ‘নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য’-প্রচারণা চালিয়ে যৌন হয়রানি বিরোধী মহামান্য হাইকোর্টের নির্দেশনা সম্পর্কে সচেতন করার প্রয়াস চালাচ্ছি।

এর আগে উপাচার্যের নেতৃত্বে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন থেকে শুরু হয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নারী নির্যাতন প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচি ১৬ দিনব্যাপী সারাদেশে চলমান থাকবে