আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে-ড.মোমেন আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলেই নৌকার বিজয় সু-নিশ্চিত-কামরান

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার
নেতৃত্বে আওয়ামী লীগকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে
হবে। আর এই কঠিন দায়িত্ব নিতে মুজিব আদর্শের ত্যাগী ও
পরীক্ষিত নেতাকর্মীদের।’
তিনি উপস্থিত নেতা কর্মীদের বলেন শেখ হাসিনা সরকারের
উন্নয়নের চিত্র মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। এই কাজগুলো
করতে মুজিব আদর্শের পরীক্ষিত নেতাকর্মীদের এগিয়ে আসতে
হবে।আমি মনে করি এই কাজটি আপনারাই করতে পারবেন।
২ ডিসেম্বর রবিবার সিলেট মহানগর আওয়ামীলীগের বিশেষ
বর্ধিত সভায় বক্তব্যে কালে তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় বক্তব্য
রাখেন ও উপস্কিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী
কমিটির সদস্য বৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও মহানগর
আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান
বলেন,আওয়ামীলীগ ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয়
সুনিশ্চিত,ঐক্যবদ্ধ আওয়মীলীগকে কেউ হারাতে পারবে না।তিনি
উপস্তিত নেতা কর্মীদের বলেন,।বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ
হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল
উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে এই সরকার
সফলতার কথা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে হবে।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন
বলেন,আগামী একাদশ নির্বাচন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আর এই
চ্যালেঞ্জে আমাদের জিততে হবে আমাদের প্রত্যেক নেতা কর্মীকে
একেক জন নৌকার প্রার্থী মনে কাজ করতে হবে।
এদিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট
মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা
হয়েছে কমিটিতে মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিনআহমদ কামরানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন কে
সদস্য সচিব এছাড়াও মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির
সকল সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও
অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আহবায়ক ও
যুগ্মআহবায়কে সদস্য করা হয়েছে।