শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে ভিন্ন ব্যক্তিকে মালিক সাজিয়ে সোহেল রানা সুমনের জাল দলিল সৃষ্টির ঘটনাটি বিভাষ রঞ্জন দাস ও মখলিছ মিয়ার ষড়যন্ত্রমূলক সাজানো ঘটনা। প্রকৃতপক্ষে ভিন্ন ব্যক্তিকে মালিক সাজিয়ে জাল দলিল করা হয়নি, প্রকৃত মালিক বিভাষ রঞ্জন দাস নিজেই তার ২৪ শতাংশ পুকুর রকম ভূমি সোহেল রানা সুমন ও তার পিতা জালাল মিয়ার নামে দলিল রেজিষ্ট্রি করে দিয়েছেন (দলিল নং- ১৩৮৪ ও ১৩৮৫, তাং- ১৩/০৪/২০১৭ইং, কমলগঞ্জ সাব-রেজিষ্ট্রারী অফিস)। পরবর্তীতে ওই ২৪ শতাংশ ভূমির সীমানা বিভাজন আটকে রেখে সোহেল রানা সুমনের কাছ থেকে আর্থিক ফায়দা হাসিলের লোভ দেখিয়ে বিভাষ রঞ্জন দাসকে হস্তবশীভূত করে উক্ত ভূমির সংলগ্ন ভূমিমালিক মখলিছ মিয়া অবৈধ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে সোহেল রানা সুমন ও তার পিতা জালাল মিয়ার বিরুদ্ধে ‘ভিন্ন ব্যক্তিকে মালিক সাজিয়ে জাল দলিল সৃষ্টির ঘটনা সাজিয়েছেন। আর, একইভাবে আর্থিক ফায়দা হাসিলের জন্য নেপথ্যে থেকে বিভাষ রঞ্জন দাস ও মখলিছ মিয়াকে দিয়ে কলকাঠি নাড়িয়েছেন মুন্সীবাজার ইউপি’র স্থানীয় শফিক মেম্বার।
প্রকৃতপক্ষে ভিন্ন ব্যক্তিকে মালিক সাজিয়ে জাল দলিল সৃষ্টির ঘটনা, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কমলগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার বরাবর দাখিলী অভিযোগ, মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরী পিটিশন মামলা (নং- ১৮২/২০১৮, কমল) ইত্যাদি সবকিছুই বিভাষ রঞ্জন দাস ও মখলিছ মিয়ার সাজানো. সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। নেপথ্যে থেকে শফিক মেম্বারের কলকাঠি নাড়াচাড়া এবং বিভাষ রঞ্জন দাস ও মখলিছ মিয়ার ষড়যন্ত্র ফাস হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
সোহেল রানা সুমনের বিশেষ অনুরোধে দীর্ঘ ৩ মাসের গোপন অনুসন্ধান ও বিভিন্ন কাগজাত পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া গেছে- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন মুন্সীবাজার ইউনিয়নস্থিত পরানধর মৌজার অন্তর্গত ২৯নং জেএলভূক্ত ১৬নং এসএ এবং ৯৮নং আরএস ডিপি খতিয়ানের ১৭৬নং এসএ এবং ২৬২নং আরএস দাগের পুকুর রকম ২২ শতাংশ ও ১২৫নং এসএ এবং ৩০১নং আরএস দাগের বরন্ডী রকম ০২ শতাংশ ভূমি, মূল মালিক পরানধর গ্রামের মৃতঃ বিন্দু ভূষণ দাসের উত্তরাধিকার তারই পুত্র বিভাষ রঞ্জন দাশ একই গ্রামের ব্যবসায়ী সোহেল রানা সুমন ও তার পিতা মুন্সীবাজারের বেডিং ব্যবসায়ী জালাল মিয়ার নিকট ৪ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন। ওই ২৪ শতাংশ ভূমিতে মখলিছ মিয়া ও তার প্রবাসী ভাই, সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্বা দুরুদ মিয়ার কোন প্রকার স্বত্ত্বস্বার্থ নেই। ওই ২৪ শতাংশ ভূমি বিক্রি সাব্যস্থ্য হবার পর বিভাষ রঞ্জন দাস পর্যায়ক্রমে গত ০২/০৪/২০১৭ইং সোহেল রানা সুমনের নামীয় পূবালী ব্যাংক লিঃ, পশ্চিমবাজার, মৌলভীবাজার শাখার ৩৬১৬৯০১০১২৫৮৮নং সিএ হিসাবের ৪০৩১৩৯২নং চেকের মাধ্যমে ২ লাখ ৪০ হাজার টাকা এবং গত ০৪/০৪/২০১৭ইং সোহেল রানা সুমনের নামীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ০১৩২১০১০০০০০২১৭৮নং সিডিএ হিসাবের ১০৩৪৮৪৬নং চেকের মাধ্যমে ১ লাখ টাকা গ্রহণ করেন। এরপর গত ১৩/০৪/২০১৭ইং কমলগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসের ৫৫নং সনদধারী দলিল লেখক এম এ সালামের মাধ্যমে কমলগঞ্জ সাব-রেজিষ্ট্রারী অফিসে সোহেল রানা সুমন ও তার পিতা জালাল মিয়ার নামে ১৩৮৪ ও ১৩৮৫ নং দলিল দুটি রেজিষ্ট্রি করে দেন এবং ওইদিনই সোহেল রানা সুমনের নামীয় পূবালী ব্যাংক লিঃ, পশ্চিমবাজার, মৌলভীবাজার শাখার ৩৬১৬৯০১০১২৫৮৮নং সিএ হিসাবের ৪০৩১৪০২নং চেকের মাধ্যমে অবশিষ্ট ১ লাখ টাকা গ্রহণ করেন।ভূমির দলিল রেজিষ্ট্রির জন্য প্রয়োজনীয় ভূমি সংক্রান্ত সকল কাগজাত, মালিকানা বা উত্তরাধিকার সংক্রান্ত সকল কাগজাত, ইউপি চেয়ারম্যানের সত্যায়িত জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি সবকিছু বিক্রেতা বিভাষ রঞ্জন দাসই সরবরাহ করেছেন এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনকালে চেকের বিবরণ, টাকার পরিমান, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ অন্যান্য তথ্যাদি, ব্যাংকে সংরক্ষিত ওই জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, টাকা উত্তোলনকারীর মোবাইল ফোন নম্বর ইত্যাদিও বিভাষ রঞ্জন দাসেরই মর্মে নিশ্চিত হওয়া গেছে।এমতাবস্থায় সোহেল রানা সুমন সহকারী জজ আদালত, কমলগঞ্জ, মৌলভীবাজার-এ স্বত্ত্ব মোকদ্দমা (নং ১৭৭/২০১৮ইং) এবং তার পিতা জালাল মিয়া স্বত্ত্ব মোকদ্দমা (নং ৪৮/২০১৮ইং) দায়ের করেছেন এবং প্রতারণা ও ষড়যন্ত্রের দায়ে বিভাষ রঞ্জন দাস ও মখলিছ মিয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
ফলোআপ কমলগঞ্জে ভিন্ন ব্যক্তিকে মালিক সাজিয়ে সোহেল রানা সুমনের জাল দলিল সৃষ্টির ঘটনাটি বিভাষ ও মখলিছের ষড়যন্ত্রমূলক সাজানো
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৩, ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ণ • ০ বার পঠিত






