আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

ফলোআপ- দৈনিক আমাদের কন্ঠে সংবাদ প্রকাশ ! মৎস্য কর্মকর্তার সরেজমিন পরিদর্শন

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে সদর উপজেলা প্রশাসনের যোগাযোগীমুলে সরকারের জলমহাল নীতিমালা অমান্য করে কাজুরা উন্নয়ন সংগঠনের নামে সেচ দিয়ে “কাজুরা বিল”এর মাছ লুঠ করার ঘটনায় জেলা মৎস্য কর্মকর্তা আ.ক.ম শফিক উজ্জমান‘র নির্দেশে আজ ৩ ডিসেম্বর দুপুরে “কাজুরা বিল” সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ। সরেজমিন পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পেয়ে আগামী ৪ ডিসেম্বর সকাল ১১টায় কাজুরা উন্নয়ন সংগঠন নামীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সকল মাছ লুটকারীদের উপজেলা মৎস্য অফিসে গিয়ে কারন দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। গত ২ ডিসেম্বর জাতীয় দৈনিক আমাদের কন্ঠ ও স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠসহ একাধিক অনলাইন ও প্রিন্ট পত্রিকায় “মৌলভীবাজারে সেচ দিয়ে কাজুরা বিল এর মাছ লূট” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে জেলা মৎস্য অফিসের। পত্রিকায় মাছ লুটের ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় এ প্রতিবেদককে ধন্যবাদ জানান জেলা মৎস্য কর্মকর্তা আ.ক.ম শফিক উজ্জমান। জানা গেছে- মৌলভীবাজার সদর উপজেলাধীন ১২নং গিয়াসনগর ইউনিয়নের আনিকেলীবুদা গ্রাম নিবাসী মৃতঃ মেন্দি মিয়ার পুত্র আব্দুল মিয়া, আনিকেলীবড় গ্রাম নিবাসী মৃত- হারিছ মিয়ার পুত্র ছালিক মিয়া (বর্তমান ইউপি সদস্য ৩নং ওয়ার্ড), কাজুরা উন্নয়ন সংগঠনের সভাপতি আব্দুল মতিন খান, সাধারণ সম্পাদক সাবুদ্দিন মিয়া ও কোষাধ্যক্ষ নাজমা বেগমসহ অজ্ঞাতনামা লোকজন সরকারের জলমহাল নীতিমালার প্রযোজ্য শর্তাদি অমান্য করে গত ২৫/১১/২০১৮ইং থেকে শুরু করে গত ১ নভেম্বর পর্যন্ত পাম্প মেশিন এর মাধ্যমে সেচদিয়ে জলমহাল শুকিয়ে মাছ লুঠ করেন। বিষয়টি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানকে অবগত করা হলেও ১২নং গিয়াসনগর ইউনিয়ন তহশিলদার রাধা বিনোদ পাল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে জলমহালে সেচদিয়ে মাছ লুঠ না করার জন্য অনুরুদ করেন। অপরদিকে, “কাজুরা বিল” এর মাছ লুঠকারীদের সাথে গোপনে যোগাযোগ অব্যাহত রাখেন- ইউনিয়নের তহশিলদার রাধা বিনোদ পাল, ইউনিয়ন ভৃমি সহকারী কর্মকর্তা সুয়েজ আহমদ, ইউনিয়ন ভৃমি সহকারী কর্মকর্তা এস.এম মুখলেছুর রহমান, অফিস সহায়ক আব্দুল মালিক ও বেলাল মিয়া। ফলে, মাছ লুন্টনকারীরা তাদের যোগাযোগীমুলে সেচদিয়ে জলমহাল শুকিয়ে মাছ লুঠ করেন। সর্বশেষ এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গত ২ ডিসেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর দায়ীদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়ে লিখিত ( ডকেটনং- ১১৬৬৫) আবেদন করেন ১২নং গিয়াসনগর ইউনিয়নের ভুক্তভোগী মোঃ নওরোজ মিয়া