আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

‘শুদ্ধ’ নির্বাচন করে শহিদদের ঋণ শোধ করতে চায় ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র বাতিলের পরের দিন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ৩০ ডিসেম্বর শুদ্ধ নির্বাচন করে শহিদদের ঋণ শোধ করবে নির্বাচন কমিশন। সোমবার প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।এসময় তিনি নির্দেশ দিয়ে বলেন, সারাদেশের ভোটকেন্দ্রের সব অনিয়ম বন্ধে সর্ব শক্তি প্রয়োগ করতে হবে।‘‘যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় নির্বাচনীযুদ্ধে সব শক্তি নিয়ে ঝাপিয়ে পড়তে হবে।”মাহবুব তালুকদার বলেন, নির্ভয়ে প্রিজাইডিং অফিসারদের কাজ করতে হবে। যদি তারা ব্যর্থ হয়, নির্বাচনও ব্যর্থ হবে।রোববার সারাদেশে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর বৈধতা পায় ২ হাজার ২৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র।সারাদেশে ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।channal i