আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেট-১ আসনে বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পালের কুশলবিনিময়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল দিনব্যাপী বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।সোমবার (৩রা ডিসেম্বর) দিনব্যাপী উপশহর, সেনপাড়া, কালিবাড়ী, করেরপাড়া, মদিনা মার্কেট, কাজিটুলা এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে সিলেটের সকল গণতান্ত্রিক-সামাজিক-সাংস্কৃতি আন্দোলনে এবং বাস যোগ্য নগরী গড়ার ধারাবাহিক আন্দোলন করছি। আন্দোলনের অংশ হিসেবেই বাসদের মই মার্কার প্রার্থী হয়েছি। তাই ভোটের মাধ্যমে মই মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দেলনকে বেগবান করার আহবান জানান। কুশলবিনিময়কালে প্রণব জ্যোতি পালের সাথে উপস্থিত ছিলেন, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, ছাত্রনেতা সাজাদ হোসাইন প্রমুখ।