আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দক্ষিণ সুরমা থানা তালামীযের সেমিনার ও শিক্ষা উপকরণ বিতরণ

পৃথিবীতে রাসুল (সা.) উওম চরিত্রের অধিকারী ছিলেন: শেখ আলী হায়দার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার বলেছেন, পৃথিবীতে রাসুল (সা.) ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাঁর আদর্শ প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালিত হলে দেশে শান্তি ফিরে আসবে। বিভাজন নয় সর্ব ক্ষেত্রে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তালামীয সব সময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।মঙ্গলবার ৪ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে থানার বাবনা পয়েন্টস্থ কার্যালয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শীর্ষক সেমিনার ও পথ শিশুদের মধ্যে শিক্ষার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা গুলো বলেন। সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, পূর্ব জেলার সহ অফিস সম্পাদক লাবিবুর রহমান লাভলু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম, অফিস সম্পাদক ছায়েম আহমদ ইমন, শাহ পরান সরকারি কলেজ সভাপতি এনামুল হক মুন্না, লালাবাজার ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, তেতলী ৫ ও ৬ আঞ্চলিক সভাপতি আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক ছাদিক আহমদ, কামাল বাজার ইউনিয়নের সহ সভাপতি মাহবুবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান মিজান, জৈন পুর আঞ্চলিক শাখার সহ সভাপতি শাহ এমরান, চান্দাই আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ। শতাদিক পথ শিশুদের মধ্যে শিক্ষার উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে মিলাদ ও দু’আ মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।