জুড়ী উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার আইন
অধিকতর প্রচারের লক্ষ্যে আজ ০৪ ডিসেম্বর ২০১৮ খ্রিঃ বেলা ১২:৩০ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক এর সভাপতিত্বে সেমিনারে সভাপতি ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি।উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন, জুড়ী উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান অরুন চন্দ্র দাস, জুড়ী
উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনর্চাজ মো: জাহাঙ্গীর হোসেন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ এবং উপজেলার সরকারি বেসরকারি চাকুরিজীবীসহ ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীবৃন্দ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার আইন এবং অধিদপ্তরের কার্যক্রম
সম্পর্কে আলোচনা করেন। ভোক্তা অধিকার বিরোধী কাজ হলে ভোক্তা অধিকার অধিদপ্তরে জানানোর জন্য
সহকারী পরিচালক সকলকে অনুনোধ জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সকল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার
আইন মেনে ব্যবসা করা জন্য অনুরোধ জানান। সেমিনারের সভাপতি সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল
হওয়ার জন্য অনুরোধ জানান।
ভোক্তা অধিকার আইন প্রচারের লক্ষ্যে সেমিনার
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৪, ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






