আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আপনারা আমাকে তো কোর্টে-ই যেতে দিবেন না: হিরো আলম

মনোনয়ন বাতিলের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত শুনানির প্রথম দিন সকালেই আত্মপক্ষ সমর্থনের ডাক পেয়েছিলেন বহুল আলোচিত বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক আশরাফুল আলম অরফে ‘হিরো আলম’। এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা আমাকে তো কোর্টে-ই যেতে দিবেন না।’

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের এজলাসে থেকে তার প্রার্থিতা বাতিলের রায়ের কপি সংগ্রহ করতে গিয়ে এমনভাবেই নির্বাচন কমিশন কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হিরো আলম বলেন: আমি অসহযোগিতার অভিযোগ করছি না। কিন্তু যদি শনিবার আমাকে রায়ের কপি দেওয়া হয় আমি কিভাবে আদালতে যাবো। এমনটা হলে আমি বলবো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

সকাল থেকেই যারা নির্বাচন কমিশনের আপিলে অবৈধ বিবেচিত হয়েছেন সঙ্গে সঙ্গেই রায়ের কপি চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করে গেছেন। কিন্তু সে প্রক্রিয়া অনুসরণ না করেই রায়ের কপি চাইতে দেখা গেছে তাকে।

শেষ পর্যন্ত একজন আইনজীবীর সহায়তায় সিইসি বরাবর রায়ের কপি চেয়ে দরখাস্ত জমা দিয়ে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয় ছাড়েন হিরো আলম