হযরত শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ২০১৮ পালনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় শাহপরান প্রাক্তন ছাত্র পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়
বলা হয় সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ২০১৮
অনুষ্ঠানটি ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তা আর পালন করা সম্ভব হচ্ছে না।
সভায় ২০১৯ সালের ১৯ ও ২০ জানুয়ারী অনুষ্ঠান পালনের তারিখটি পুণনির্ধারণ করা হয়।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. রঞ্জন চন্দ্র ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি ফয়জুল হক, মো. ফাহিম আহমদ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এস. এম কাবুল আহমদ খাদিম, সহ সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল
ইসলাম দুলু, মো. জবরুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. এনাম হোসেন খান, সহ প্রচার সম্পাদক ইকবাল আহমদ, ইন্দ্রজিত রায় নন্দী, সহ প্রকাশনা সম্পাদক মারুফুজ্জামান অসিন, সাহিত্য সম্পাদক ইকবাল হোসেন, সহ সাহিত্য সম্পাদক জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক 
সোহেল আহমদ, ক্রীড়া সম্পাদক কবির উদ্দিন আহমদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক লাহিনুর রহমান লাহিন, ছাত্র বিষয়ক সম্পাদক প্রফুল-চন্দ্র নাথ সুভাস, সহ সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ সুমন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য নিপেশ দেবনাথ, ধরনী মোহন পাএ, আহমেদুর রহমান সিপার প্রমুখ।
শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্র-পুনর্মিলনী অনুষ্ঠান স্থগিত
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : ডিসেম্বর, ৬, ২০১৮, ৮:২৯ অপরাহ্ণ • ৪ বার পঠিত






