আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সুলতান মনসুরে ঐক্যবদ্ধ কুলাউড়া বিএনপি

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: ছিল দু’টি বলয়। কমিটিও আছে দু’টি। দল এক হলেও দু’ধারায় ছিল উপজেলা বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনকে সামনে রেখে বয়ে চলা এই দ্বন্ধ নিরসন হয়েছে। দীর্ঘদিনের দ্বন্ধ ও ভেদাভেদ ভুলে এখন ঐক্যেরসুর কুলাউড়া বিএনপিতে। দু’গ্রুপের নেতাকর্মীরা এখন একসাথে বসছেন। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঘরোয়া বৈঠকও করছেন। তাদের মত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন পর উপজেলা কমিটির নেতৃবৃন্দের ঐক্যেবদ্ধ হওয়ার দৃশ্যে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। ফিরেছে প্রাণচাঞ্চল্য। ধানের শীষকে বিজয়ী করতে ভোটের মাঠে একাতœ হয়ে কাজ করবেন এমন প্রতিশ্রুতিও যেমন দিচ্ছেন তেমনি সবাই একসাথে বসে নানা নানা পরামর্শ, কৌশল ও পরিকল্পনা নির্ধারণও করছেন। জানা যায় ২০ দলীয় জোট,জাতীয় ঐক্যফন্ট ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি ও এমপি জাতীয় ঐক্যফন্টের শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ মনোনিত হওয়ার পর তিনি ঢাকা থেকে পরাবত ট্রেনযুগ যুগে কুলাউড়ায় জংশন স্টেশনে পৌঁছালে তাঁকে উপজেলা বিএনপির দু’গ্রুপই ধানের শীষ ও ফুল দিয়ে বরণ করেন। এরপর তাঁর কুলাউড়াস্থ বাসায় উঠান বৈঠক ও ঘরোয়া বৈঠকে একসাথে বিভাদমান দু’গ্রুপের নেতৃবৃন্দ অংশ নেন। জানা যায় ২০০১ সাল থেকে উপজেলা বিএনপির এই দ্বন্ধ চলমান। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের মনোনিত প্রার্থী জামাতে ইসলামীর ডা: শফিকুর রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় সিন্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হন তৎকালীন বিএনপি নেতা হন এম এম শাহীন। তখন একটি গ্রুপ চলে যায় এম এম শাহীনের সাথে আর অন্যগ্রুপ নিজেদের মূলধারা দাবি করে থাকেন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজার সাথে। তারা ওই নির্বাচনে জোটের প্রার্থীর পক্ষে কাজও করেন। ওই নির্বাচনের পর দলীয় সিন্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দল থেকে বহিস্কার করা হয় এম এম শাহীনকে। অবশ্য এ নির্বাচনে এম এম শাহীন নির্বাচিত হন এবং পরে কুলাউড়ায় দলীয় একটি অনুষ্ঠানে তৎকালীন প্রধান মন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একটি অনুষ্ঠানে তাঁকে ঘরে ছেলে ঘরে ফিরেছে বলে দলে ফিরিয়ে নেন। এরপর ২০০৮ সালের নির্বাচনে জোটের সিন্ধান্তনুযায়ী এ্যাডভোকেট এএন এম আবেদ রাজা ধানের শীষের প্রার্থী হন। কিন্তু তখন দল ও জোটের সিন্ধান্ত অমান্য করে আবারো স্বতন্ত্র প্রার্থী হন এম এম শাহীন। আর এ কারনে দল থেকেও হন বহিস্কার। এরপর ওয়ান ইলিভেনে দলের দূর্দিনে তিনি ফেরদৌস কোরেশীর দল পিডিবিতে যোগ দেওয়ায় ও নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এই দুই কারনে আর দলে ফিরতে পারেননি এম এম শাহীন। তারপরও তিনি নিজেকে বিএনপির কর্মী দাবি করে দলীয় ব্যানারে আন্দোল সংগ্রামে সংযুক্ত হয়ে দলীয় কর্মী ও সর্মথককে নিজের পক্ষে ধরে রাখার চেষ্ঠা চালাতেন। এম এম শাহীন স্বতন্ত্র হওয়ায় এই দু’টি নির্বাচনেই দলের নেতাকর্মীরা বিভ্রান্ত হন এমনকি দল ও জোটের প্রার্থীরাও পরাজিত হন। আর এ থেকেই কার্যত দু’টি ধারায় চলত কুলাউড়া উপজেলা বিএনপি। একটি গ্রুপের নেপথ্যে থাকতেন এম এম শাহীন। আর অন্যগ্রুপের নেতৃত্ব দিতেন তৎকালীন কেন্দ্রীয় বিএনপির নেতা অ্যাডভোকেট আবেদ রাজা। দীর্ঘদিন থেকে কুলাউড়া বিএনপি চলছিল এভাবেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এম এম শাহীন বিকল্পধারায় যোগ দেওয়ায় তার বলয়ের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে তাঁর সঙ্গ ত্যাগ করেন ও এমন সিন্ধান্তেরও নিন্দা জানান। এরপর থেকে উভয় গ্রুপ ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয় ঐক্যফন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরের সঙ্গ নেন ও তাঁকে বিজয়ী করতে উভয় গ্রুপই মতানৈক্যভুলে এখন মাঠে কাজ করছেন। ৪ ডিসেম্বর রাতে উপজেলা বিএনপির উভয় গ্রুপকে একত্রিত করে ধানের শীষ প্রতীকের ঐক্যফন্ট মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সমর্থনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা সাবেক তিনবারের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান কে প্রধান উপদেষ্টা এবং জেলা বিএনপির সহ-সভাপতি বিএনপি নেতা সাবেক ৪ দলীয় জোট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আবেদ রাজা কে আহবায়ক করে ১০১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান উপস্থিত থেকে এই কমিটি গঠন করেন। নেতাকর্মীরা জানান এর মাধ্যমেই এই ঐক্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উল্লেখ্য,জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেয়ার পর থেকে কুলাউড়ায় দল মতের ঊর্ধ্বে উঠে সকল শ্রেণী পেশার মানুষ তাকে সতস্ফুর্তভাবে সমর্থন জানিয়ে আসছে। কুলাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান নেত্রী জেলে আর দলের দূর্দিন। সামনে চ্যালেঞ্জের নির্বাচন। সব বিবেচনায় দ্বন্ধ ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন দেশে এখন ক্রান্তিলগ্ন যাচ্ছে। দেশ নেত্রী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নেই। আজ থেকে আর কোন দ্বন্ধ বা ভেদাভেদ না রেখে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন এমনটিই প্রত্যাশা দেশের প্রতিটি জিয়ার প্রেমিক সৈনিকদের।জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত বলেন সবাই ভেদাভেদ দূরে ঠেলে স্বউদ্যোগেই ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করতে হবে। সবাই একত্রিত হওয়ার এমন দৃশ্যে এখন নেতাকর্মীরা উদ্দীপ্ত ও আনন্দিত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এবিষয়ে জানান নির্বাচনকে সামনে রেখে ভেদাভেদ ভুলে মনেপ্রাণে ঐক্যবদ্ধ হয়ে কাজকরা ছাড়া কোন বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করব। তিনি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার উদাত্ত আহবান জানান।