আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

তামাবলি স্থলবন্দরে তল্লাশি নিয়ে বিজিবি-কাস্টমসের বিরোধ : আহত ৫

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের তামাবিল স্থল বন্দরে ভারতে গমনও বহির্গমন যাত্রীদরে ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে বিরোধের জের ধরে ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী, মোস্তাফিজ, গাড়ি চালক রাকিব উদ্দিন, বিশ^জিত ও সজল কান্তি।বৃহস্পতিবার বিকেল থেকে বিজিবি ও কাস্টমসকর্মকর্তাদের মাঝে দফায় দফায় সংর্ঘষের এ ঘটনা ঘটে। স্থানীয় ও কাস্টমস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ভারতীয় নাগরিক শ্রী রোপেন, রবার্ট থারংসি ও মতি সরণ নামক তিনজন তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসে। এসময় তামাবিল জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা তাদেরকে তল্লাশি করতে যায়। এতেকাস্টমস র্কতৃপক্ষের লোকজন বাধাঁ দিয়ে বিজিবি সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ইমিগ্রেশন দিয়ে গমন ও বহির্গমনকারী যাত্রীদের ব্যাগ শুধু কাস্টমস কর্তৃপক্ষের লোকজনরাই তল্লাশি করবে। এ বিষয়টি নিয়ে তামাবিল কাস্টমস কর্মকর্তাদের সাথে বিজিবির সদস্যদেরবাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিজিবিসদস্যরা জোড়র্পূবক ভারতীয় ওই তিন যাত্রীরব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে তিন বোতল মদ পায়। এ সময় বিজিবি ও কাস্টমস এই দু’পক্ষের মাঝে বিরোধ দেখা দেয়। সৃষ্ট বিরোধনিয়ে সন্ধ্যার পর উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। সংর্ঘষে কাস্টমস কর্তৃপক্ষের ৫ জন আহত হন। আহতদের মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন ও মুস্তাফিজকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীআহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা শিপন কুমার দাস জানান, গমন ও বহির্গমন যাত্রীদের তল্লাশির নিয়ম না থাকলেও বিজিবির সদস্যরা জোড় পূর্বকভাবে কয়েকজন যাত্রীর ব্যাগ তল্লাশি করতে যায়। এতেকাস্টমসের লোকজন বাধা দিলে বিজিবির সদস্যরা তাদের উপর হামলা চালায়। এ নিয়ে বিরোধেরজের ধরে সন্ধ্যার পর পূণরায় হামলা চালালে কাস্টমসের দুজন সহকারী রাজস্ব কর্মকর্তাসহ ৫জন আহত হয়। এদিকে এ প্রতিবেদনলেখা পর্যন্ত বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কারও বক্তব্য পাওয়া যায়নি