আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজার মুক্ত দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা

 বিডিজাগরণ২৪.কমঃ ৮ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা মরন পণ লড়াই করে পাক হানাদার বাহিনীকে মৌলভীবাজার থেকে বিতারিত করে শত্রুমুক্ত করেছিল। ৩০ এপ্রিলের পর থেকে পাকিস্থান হানাদার বাহিনী ৭ ডিসেন্বর পর্যন্ত মৌলভীবাজারে হত্যা করেছিল অর্ধশতাধিক মুক্তি যোদ্ধাসহ অগনিত নীরিহ মানুষকে। শত শত নিরপরাধ মানুষকে হত্যা করেছিল দেশীয় রাজাকারদের সহায়তায়
হানাদার বাহিনী।১৯৭১ সালের হত্যাযজ্ঞের স্বীকার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে মৌলভীবাজার সৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। আজ শনিবার (৮ই ডিসেম্বর) দৈনিক বাংলার দিন কার্যালয় থেকে জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদের নেতৃত্বে র‍্যালী সৈয়দ মুজতবা আলী সড়ক পরিদর্শন করে সৃতি স্তম্ভে এসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এসময় ফোরামের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মওসুফ এ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, যুগ্ন সম্পাদক স. ই. সরকার জবলু, মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দীপ্ত নিউজ ডট কম এর সম্পাদক দুরুদ আহমদ, দপ্তর সম্পাদক ও বাংলাদেশের খবরের প্রতিনিধি বেলাল তালুকদার, প্রচার সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল হায়দার তরিক, এই বাংলা প্রতিনিধি সুলতানুল ইসলাম, সাপ্তাহিক অর্থকালের প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, চৌধুরী মোঃ মেরাজ, বাংলার দিন প্রতিনিধি আলী আজাদসহ জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।এর পর সন্ধ্যায় কোর্ট রোডস্থ বনফুল কমিউনিটি সেন্টারে ৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহসভাপতি এম মছব্বির আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমদ, দপ্তরসম্পাদক বেলাল তালুকদার, প্রকাশনা সম্পাদক প্রণীত দেবনাথ, কালেরকন্ঠ প্রতিনিধি শাকিল রশীদ, শাহনেওয়াজ চৌধুরী সুমন প্রমুখ।