আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

আওয়ামী লীগ প্রার্থী ২৫৮ আসনে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ লড়বে ২৫৮টি আসনে। এ হিসেবে ১৪ দলীয় জোটের শরিকরা ভোটের জন্য পেয়েছে ৪২টি আসন।তবে আওয়ামী লীগ আর ১৪ দলীয় জোটভুক্ত দলগুলোর প্রার্থীদের মিলিয়ে মোট ২৭২টি আসনে নৌকা মার্কায় ভোট হবে।এদিকে মাত্র দু’টি আসনে জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকে প্রার্থীরা অংশ নেবেন। অবশিষ্ট ২৬টি আসনে নৌকা প্রতীকে কোনো প্রার্থী থাকবে না। এ ২৬টি আসনে লাঙ্গল প্রতীকে লড়বেন মহাজোটের প্রার্থীরা।প্রার্থিতা প্রত্যাহারের দিন রোববার চূড়ান্ত প্রার্থী ও জোটের প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এমনটিই জানিয়েছে আওয়ামী লীগ।আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত নির্বাচন কমিশন সচিবের কাছে দেয়া পত্রে প্রার্থীদের একটি তালিকা দিয়ে ‘নৌকা’ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য সুপারিশ করেনচিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগের ২৫৮ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৩ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ২ জন, বাংলাদেশ জাসদের ১ জন, বিকল্পধারা বাংলাদেশের ৩ জন মিলিয়ে মোট ২৭২ প্রার্থী নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর জাতীয় পার্টি-জেপির দুই প্রার্থী ভোট করবেন বাইসাইকেল প্রতীক নিয়ে।শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ঠাকুরগাঁও-৩ আসনে ইয়াসিন আলী, রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ আসনে অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, বরিশাল-৩ আসনে টিপু সুলতান ও ঢাকা-৮ আসনে রাশেদ খান মেননকে নৌকা মার্কা দেওয়ার জন্য বলা হয়েছে।জাসদের প্রার্থী বগুড়া-৪ আসনে একেএম রেজাউল করিম তানসেন, কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার; বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম-২ আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী; বাংলাদেশ জাসদের প্রার্থী চট্টগ্রাম-৮ আসনে মইনউদ্দীন খান বাদল; বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মুন্সিগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী, মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন ও লক্ষীপুর-৪ আসনে আব্দুল মান্নানকে নৌকা প্রতীক দিতে বলা হয়েছে।আর জাতীয় পার্টি-জেপি’র প্রার্থী পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জু ও কুড়িগ্রাম-৪ আসনে মো. রুহুল আমিনকে বাই সাইকেল প্রতীক দেওয়ার জন্য বলা হয়েছে পত্রে।এদিকে নির্বাচন কমিশনকে জাতীয় পার্টি জানিয়েছে, তাদের দলের প্রার্থীরা ২৯টি আসনে এককভাবে লড়বে।ইসিতে আওয়ামী লীগের চিঠি অনুযায়ী, ২৬টি আসনে জাতীয় পার্টির কোনো প্রতিদ্বন্দ্বী মহাজোট থেকে থাকবে না। যদিও জাতীয় পার্টি মোট ১৭৩টি আসনে প্রার্থী দিয়েছে। আর সবগুলো আসনেই দলটির প্রার্থীরা লাঙ্গল প্রতীকে নির্বাচন করবে।