আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

দৌলতপুরে নৌকাকে বিজয়ী করতে বাদশা’র বিভিন্ন মহলের সাথে মত বিনিময়ে সভা

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে একাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত আ.ক.ম সরওয়ার জাহান বাদশা নৌকাকে বিজয়ী করতে ১৪ ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন মহলের সাথে মত বিনিময় সভা করেছেন।৯ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার সময় নিজ এলাকা ফিলিপ নগর তার নিজ বাস ভবনে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তৃনমূলের সকল নেতা কর্মীদের এক কাতারে আনতে তাদের সাথে মতবিনিময় করেন।এসময় উপস্থিত
ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন মোহন, জেলাপরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন মাষ্টার, আরমা
ওয়েল ফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আঃ রাজ্জাক সহ ১৪ ইউনিয়নের নেতা কর্মী বৃন্দ। মত
বিনিময় সভার শুরুতে এ্যাডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশা বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর
জনকের আদর্শে অনুপ্রানীত হয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক ঘাতপ্রতিঘাত পার করে দীর্ঘ ২৭ বছর
পরে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আমাকে আ.লীগের নৌকার হাল ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের উন্নয়ন ও
অগ্রযাত্রার পথিকৃত সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আ.লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। সকল ইউপি
প্রতিনিধিদের উদ্যেশ্যে বাদশা আরো বলেন দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে বিভ্রান্ত না হয়ে আসুন আমরা
সবাই এক সাথে নৌকার পক্ষে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই আসনে
নৌকা উপহারের যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করতে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা
,সহযোগিতা,দোয়া ও ভালবাসাই আমার এবং আমাদের কাংখিত লক্ষে পৌছাতে সক্ষম হব ইনশাআল্লাহ