মৌলভীবাজার প্রতিনিধি ৯ডিসেম্বর ॥ “নারী কথা শুনবে বিশ্ব কমলা রঙ্ েনতুন দৃশ্য” এই প্রতিপাদ্য নিয়ে আর্ন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ(২৫নভেম্বর-১০ডিসেম্বর) উপলক্ষ্যে ৯ডিসেম্বর মৌলভীবাজারে বেগম রোকেয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মো. আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার। বত্তব্য রাখেন নজরুল ইসলাম মুহিব বেগম নুরজাহান সুয়ারা,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ
আহমদ চৌধুরী প্রমুখ। পরে অতিথিরা জেলার জয়িতাদের মধ্যে ক্রেষ্ট ও সনদ বিতরন করেন
মৌলভীবাজারে রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৯, ২০১৮, ৪:৫৪ অপরাহ্ণ • ২ বার পঠিত






