আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন, দুপ্রক ও সনাক শ্রীমঙ্গল এর যৌথ উদ্যোগে মানববন্ধন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৮ উপলক্ষে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন, দুপ্রক ও সনাক শ্রীমঙ্গল এর যৌথ উদ্যোগে মানববন্ধন র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,
রবিবার  (৯ ডিসেম্বর) সনাক উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ ও দুপ্রক সভাপতি ডা: হরিপদ রায় -এর নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণে জাতীয় সংগীত এর মধ্য দিয়ে  শুরু হয় দিবসের উদ্ভোধন এবং জাতীয় সংগীত শেষ করে উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু করে উপজেলা গেইট পর্য়ন্ত র‌্যালি এবং র‌্যালি শেষে উপজেলা প্রাঙ্গণে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন ও র‌্যালিতে উপস্থিত ছিলেন সনাক সদস্য, দুপ্রক সদস্য, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শ্রীমঙ্গলের সরকারি ও বেসরকারি কলেজের ছাত্রছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ প্রমুখ।   মানববন্ধন শেষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গলের এর সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এবং স্বজন সদস্য জনাব শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ। সভায় স্বাগত বক্তব্য ও দিবসটির পরিচিতি এবং তাৎপর্য ব্যাখ্যা করেন সনাকের সভাপতি সৈয়দ নেসার আহমদ। দুর্নীতিবিরোধী কার্যক্রমে দুপ্রক এর ভূমিকা নিয়ে আলোচনা করেন ডা. হরিপদ রায়, দুর্নীতি বিরোধী কার্যক্রমে সনাক টিআইবির ভূমিকা নিয়ে আলোচনা করেন জনাব দ্বীপেন্দ্র ভট্টাচার্য। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক আব্দুল মালেক, হবিগঞ্জ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং সততা সঙ্ঘের ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।  অনুষ্ঠানে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ বলেন, ধর্মীয় নীতিবোধ, রাজনৈতিক স্বদিচ্ছা এবং প্রশাসনিক যন্ত্র সঠিকভাবে কাজ করলে সমাজের ৯০% ভাগ দুর্নীতি দমন করা সম্ভব হবে। তিনি আরো বলেন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালিত হচ্ছে। আসুন সবাই মিলে দুর্নীতিকে না বলি। দুর্নীতি হ্রাস করতে হলে স্বদেশ প্রেম জাগ্রত করতে  হবে এবং সবার আগে তরুণদের এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে দুর্নীতি মুক্ত দেশ ও সমাজ গড়ার অঙ্গিকার করতে হবে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: শাহিদুল ইসলাম সহকারী কমিশনার ভূমি উপজেলা ভূমি অফিস শ্রীমঙ্গল।  বক্তরা আরো বলেন দুর্নীতি প্রতিরোধ করতে হলে সকলের বিবেককে জাগ্রত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগতিায় ছিলেন সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ এর সদস্যরা।    ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। উল্লেখ্য দিবসটি বাংলাদেশে সরকারিভাবে দ্বিতীয়বারের মত উদযাপিত হচ্ছে।