বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গত ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মিয়া ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খান স্বাক্ষরিত কৃপা লাল দাশকে সভাপতি, শামসুল ইসলাম হেলনকে সাধারণ সম্পাদক ও দেবব্রত পাল দ্বীপকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা নব গঠিত কমিটিকে অনুরোধ করেন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ৯, ২০১৮, ৫:৩৮ অপরাহ্ণ • ০ বার পঠিত






