আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

পৌর আ’লীগ সম্পাদক এমদাদুল হক মিন্টুর সম্পৃত্ততা নেই – মৌরসী দোকানভূমি নিয়ে দুই বোনের দন্দ

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ব্যুরো, চীফ, মৌলভীবাজারঃ মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারের সুলতানা রাজিয়ার মৌরসী দোকানভূমি তার পত্র মোঃ তানভীর হাসানের দখলে থাকা শাহজালাল ফল ভান্ডার ব্যবসা প্রতিষ্ঠান মৌলভীবাজার পৌরসভার ট্রেড লাইসেন্স নং ১১০২১, লাইসেন্স আইডি নং ০৫-০৪৯-১১০২১, ওয়ার্ড নং ০৫, সার্কেল পশ্চিম বাজার উক্ত শাহজালাল ফল ভান্ডার মৌরসী সূত্রে সুলতানা রাজিয়ার বড় বোন ফাতেমা বেগম দখল করার চেষ্ঠা করেন।

ফাতেমা বেগমের ছোট বোন সুলতানা রাজিয়ার দখলে থাকা তার পুত্র মোঃ হাসানের ব্যবসা প্রতিষ্ঠান শাহজালাল ফল ভান্ডার মৌরসী সূত্রে তার ফাতেমা বেগম তার দখলে নেয়ার চেষ্ঠা করেন।

উক্ত ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় ফাতেমা বেগমের অভিযোগ প্রেক্ষিতে জানা যায়,

৪ ডিসেম্বর দুপুর অনুমান দেড় ঘটিকার সময় শহরের প্রাণকেন্দ্র পশ্চিমবাজারে অবস্থিত মৌরসী তফসিল বর্ণিত ০.৪৮ পয়েন্ট অংশ সম্পূর্ণ ফাতেমা বেগমের ছোট বোন সুলতানা রাজিয়ার পুত্র মোঃ তানভীর হাসানের দখলে থাকা শাহজালাল ফল ভান্ডার এর ফাতেমা বেগমের নিজ অংশ ০.২৪ পয়েন্ট দখল করতে যান।

শাহজালাল ফল ভান্ডার এর মালিক ফাতেমা বেগমের ছোট বোন সুলতানা রাজিয়ার পুত্র মোঃ তানভীর হাসান তার আপন খালা ফাতেমা বেগমকে দখল করার চেষ্টায় বাধা দিলে ফাতেমা বেগম আহত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

উক্ত ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে তার ছোট বোন সুলতানা রাজিয়া (৪০) পুত্র মোঃ তানভীর হাসান (২৪) ও রমিজ আলী (৪৮) এর নাম উল্লেখ পূর্বক আরো ০৩/৪ জন অজ্ঞাতকে আসামি করে ফাতেমা বেগমের স্বামী খলিলুর রহমানের মাধ্যমে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন।

মামলার বিবরনে বলা হয়, মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার মৃতঃ আঃ রফিক ওরফে মো: রকিবের ত্যাজ্যবিত্ত, শহরের কুদরত উল্লা রোডস্থ পশ্চিম বাজার পয়েন্টস্থিত দোকানকোঠাসহ ০.৪৮ শতাংশ ভূমির উত্তরাধিকার তার দুই কন্যা ফাতেমা বেগম (৪২) স্বামী- খলিলুর রহমান এবং সুলতানা বেগম (৪০), স্বামী- মৃতঃ আব্দুল ছোবহান একলিম।
ইতিপূর্বে বড়বোন ফাতেমা ও ছোটবোন সুলতানা উক্ত দোকানঘরটি সোনাপুর বড়বাড়ী এলাকার রমজান আলীর পুত্র রমিজ আলীর নিকট ভাড়া দেন- তাতে রমিজ আলী ফলের ব্যবসারত। প্রায় ৩ বছর পূর্বে রমিজ আলীর প্ররোচনায় ছোটবোন সুলতানা ও তার পুত্র তানভীর হাসান (২৪) তাদের আত্মীয় স্বজনের সহায়তায় দোকানঘরের ভাড়ার টাকা এককভাবে ভোগ করতে থাকেন এবং দোকানঘরটি জবরদখলের পায়তারায় লিপ্ত হন। বিষয়টি বুঝতে পেরে বড়বোন ফাতেমার স্বামী খলিলুর রহমান এবং তার বাসার ভাড়াটে জায়েদ খান (২৭) মিলে দোকানঘরের ফাতেমার অংশে মাইক সার্ভিস ব্যবসার উদ্দেশ্যে ১২টি মাইকের হর্ণ. ২টি মাইকের মেশিন, ২টি ব্যাটারীসহ আনুষাঙ্গিক মালামাল নিয়ে ৪ ডিসেম্বর দুপুর দেড়টায় ফাতেমাসহ দোকানঘরে উপস্থিত হন।

এবং বড়বোন ফাতেমা তার অংশ বুঝিয়ে দিতে বললে পৌর আ’লীগ সম্পাদক এমদাদুল হক মিন্টুর নেতৃত্বে ছোটবোন সুলতানা, তার পুত্র তানভীর, দোকানভূমির ভাড়াটে রমিজ আলী ও অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে লোহার রড, কাঠের বর্গা, শাবল, হকিস্টিক, ধারালো দা নিয়ে তাদের উপর হামলা চালায়। তানভীর ও রমিজ পড়নের কাপড় চোপড় টানা-হ্যাচড়া করে বড়বোন ফাতেমার শ্লীলতাহানি ঘটায়। ছোটবোন সুলতানা দুহাতে বড়বোন ফাতেমার গলায় চেপে শ্বাসরুদ্ধ করে প্রাণে হত্যার চেষ্টা চালান। অন্যান্যরা তাকে মারপিট করে ফুলা জখম করে। এসময় তার স্বামী খলিল ও তার বাসার ভাড়াটে জায়েদ তাকে রক্ষার চেষ্টা করলে তাারাও পিটুনীতে আহত হন। একপর্যায়ে ছোটবোন সুলতানা বড়বোন ফাতেমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। তানভীর, রমিজ ও অজ্ঞাতনামা সহযোগীরা ১২টি মাইকের হর্ণ, ২টি মাইকের মেশিন, ২টি ব্যাটারীসহ আনুষাঙ্গিক মালামাল লুট করে নিয়ে যায়। আক্রান্তদের শোর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে ছোটবোন ও তার সহযোগীরা প্রকাশ্যে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী ধামকি প্রদর্শন করে বলে এ ঘটনায় কোন মামলা মোকদ্দমা করলে বড়বোন ফাতেমাকে খুন করে লাশ গুম করে ফেলবে বলে ফাতেমা বেগম অভিযোগ করেন।

এব্যাপারে, পৌর আওয়ামীলীগের সম্পাদক এমদাদুল হক মিন্টুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, উক্ত ঘটনার সময় ঘটনা স্থলে উপস্থিত ছিলেন না। এমদাদুল হক মিন্টু আরো বলেন আমার হুকুম দেয়ার প্রশ্নই উঠে না। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং আমার মানহানী করার জন্য এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে। দুই একটা গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়েছে এর নিন্দা জানিয়ে আরো বলেন বিষয়টা তাদের পারিবারিক বিষয় এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।

এব্যাপারে অভিযোগকারী ফাতেমা বেগমের ছোট বোন সুলতানা রাজিয়ার সাথে কথা বলে জানা যায়, এই দোকান কোঠা নিয়ে অনেক দিন থেকে ঝামেলা চলছে। বেশ কয়েকবার বিচার বৈঠক হয়েছে কিন্তু কোন আপোষ মিমাংসা হয়নি। একা ভোগ দখলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি আগেও তাদের বলেছি এখনও বলছি আপোষ শান্তিপূর্ণ ভাবে বসার জন্যে, যদি আমার বোন প্রমাণ করতে পারেন সম্পূর্ণ দোকান ভূমি তার তাহলে আমি দিয়ে দেব।

ফাতেমা বেগমের ছোট বোন সুলতানা রাজিয়ার পুত্র মোঃ তানভীর হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার নাম উল্লেখ করে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি ঐ সময় দোকানে উপস্থিত ছিলাম না, খবর পেয়ে দোকানে যাই তখন আমার খালা ফাতেমা বেগম ৪/৫জন অজ্ঞাত লোক নিয়ে সম্পূর্ণ দোকান কোঠা দখলের চেষ্টা করলে আমি বাধা দেই। তিনি ক্ষিপ্ত হয়ে আমার চুল ও শার্টের কলার ধরে টানাটানি শুরু করেন। এব্যাপারটি সম্পূর্ণ জানানো বলে ফাতেমা বেগমের ছোট বোন সুলতানা রাজিয়ার পুত্র মোঃ তানভীর হাসান জানান।