বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আজ ১০ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারসহ বিভিন্ন এলাকায় সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না
নেওয়াসহ বিভিন্ন অপরাধে তাজা মিট এন্ড ফিশকে ২ হাজার টাকা, মদিনা ট্রেডাসকে ২ হাজার টাকা, নসির আলির সবজির দোকানকে ৩ শত টাকা, এলাহি ভরসা ষ্টোরকে ৬ শত টাকা, শাহ আউলিয়া ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৫ হাজার ৪ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স।
ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১০, ২০১৮, ১২:৪৬ অপরাহ্ণ • ৪ বার পঠিত






