কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::জমির মালিকানা নিয়ে প‚র্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের উত্তর বড়চেগ গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্দেহজনক ৩ জনকে আটক করেছে। গত রোববার (৯ ডিসেম্বর) বিকাল ৫টায় কুপিয়ে গুরুতরভাবে আহত ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা রাত ৭টায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি উত্তর বড়চেড় গ্রামের নজির মিয়ার ছেলে গিয়াস মিয়া (৩৫)।নিহতের আত্মীয় মোস্তাক মিয়া জানা যায়, ২০ শতাংশ ধানি জমি নিয়ে উত্তর বড়চেগ গ্রামের
মৃত হাজী রমিজ মিয়ার ছেলে জামাল মিয়া (৩৮) ও বাদশাহ মিয়া (৩৫)-র সাথে নিহত গিয়াস মিয়ার পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে রহিমপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সামাজিক বিচারের পর বিরোধপ‚র্ণ জমি গিয়াস মিয়াদের উল্লেখ করে জমির সীমানায় খুটি স্থ্পান করা হয়েছিল। স¤প্রতি জামাল মিয়া দুবাই থেকে দেশে ফিরে সামাজিক বিচারের পর জমি সীমানায় স্থাপিত খুঁটি উপড়ে ফেলে। গত রোববার সন্ধ্যার আগে গিয়াস মিয়া নিজের ধানি জমি দেখতে গিয়ে সীমানা খুঁটি উপড়ে ফেলার প্রতিবাদ করলে তর্ক বিতর্কের এক পর্যায়ে জামাল মিয়া, তার ভাই বাদশাহসহ সহযোগীরা দা দিয়ে কুপিয়ে গিয়াস মিয়াকে গুরুতরভাবে আহত করে। গ্রামবাসীর সহায়তায় গিয়াস মিয়াকে উদ্ধার করে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সন্ধ্যা রাত ৭টায় তার মৃত্যু হয়। 
ঘটনার খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সাজ্জাদ মিয়া, সোহেল মিয়া ও সুজন মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ম‚ল হামলাকারী জামাল মিয়া ও বাদশাহ মিয়া পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়। নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।
নিহতের আত্মীয় মোস্তাক মিয়া জানান, হত্যাকান্ডের খবর পেয়ে গিয়াসের এক ভাই বিদেশ ধেকে এসেছেন। তিনি বাদী হয়ে রাতে থানায় মামলা করবেন।
৪৭ বছরেও মুুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল খালেক
কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন লালমনিরহাটের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুল খালেক। মুক্তিযোদ্ধা তালিকার একটিতে বাবার নাম ভুল হওয়ায় আজও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি এই যোদ্ধা। পুলিশ বাহিনী থেকে অবসর নিয়ে তিনি এখন শ্বশুর বাড়ি এলাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ভাদাইর দেউল গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
সনদ, তালিকা ও কাগজপত্র দেখে জানা যায়, মো. আব্দুল খালেক থানা পর্যায়ে তৈরী জাতীয় তালিকায় ৪০ নম্বরে রয়েছে তার নাম। তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে ৬ নং সেক্টরের অধীন রংপুর অ লের বুড়িমারি, হাতিবান্দা, বুদ্ধিমাড়ির চর, রংপুর মেডিক্যাল কলেজ এলাকায় যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধকালীন সর্বাধিনায়ক প্রয়াত এম এ জি ওসমানী ও ৬নং সেক্টরের আ লিক অধিনায়ক মো. খাদেমুলের স্বাক্ষরিত একটি সনদ অনুযায়ীও তিনি মুক্তিযোদ্ধা। মুক্তিবার্তায় প্রাথমিক তালিকায়ও তার নাম ও বাবার নাম সঠিক রয়েছে। তার বাবার নাম মো. বুদু মামুদ হলেও ভারতীয় তালিকার ৪২৭৯৯ অনুযায়ী ভুলক্রমে বাবার নাম ছাপা হয়েছে মো. আনছার আলী। এ ভুলের কারণে তিনি আজও প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি।
মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুল খালেক জানান, রাজারহাট সমাজ সেবা অফিসে একযুগ ধরে আবেদন করেও সাড়া পাননি। তবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে মৌলভীবাজার পুলিশ লাইন ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অন্যান্য মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সাথে তাকেও সংবর্ধনা প্রদান করা হয়। এ বছরও তাকে ১৬ ডিসেম্বরের পুলিশ লাইনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি প্রাপ্তির বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবারে সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানান






