আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারে বিশেষ অভিযানে জামায়াতের সভাপতিসহ আটক-১৫

মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় বিশেষ
অভিযানে বিভিন্ন মামলায় জামায়াতের ১৫জন নেতা কর্মীকে আটক করেছে
পুলিশ। গত ৯ ডিসেম্বর রাতে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন-
মৌলভীবাজার মডেল থানায়, সাবেক শিবিরের সভাপতি আহমেদ ফারুক (৪০), জেলা
জামায়াতের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন (৫০), জেলা শিবিরের সদস্য মো:
মাহমুদুর রহমান (২৬), জেলা জামায়াতের সদস্য আব্দুল করিম (৩৫), শিবির সদস্য
মনির আহম্মদ (২২), কুলাউড়া থানায়, সাজ্জাদ আহম্মদ শাকিল (২০), জামিলুর রহমান
(২২), আসাদ আহম্মদ (২৭), ছাত্র শিবির সদস্য পারভেজ আহমদ (২৫), ছাত্র শিবির
সদস্য জনি মিয়া (২৭), জুড়ী থানায় সাগরনাল ইউনিয়নের জামায়াতের সভাপতি
মুকিত মিয়া (৪০), ফুলতলা ইউনিয়নের জামায়াতের সভাপতি মো: ফরিদ মিয়া (৪৫)ও রাজনগর থানায় জামায়াতের টেংরা ইউনিয়নের সভাপতি মরতুজ আলী (৪৫)।
আটককৃতদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।