জালালুর রহমান, জুড়ী (মৌলভীবাজার)ঃঅবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। মিঠু ধানের শীষের কান্ডারী হওয়ায় ঐক্যবদ্ধ ও উজ্জীবিত নেতা-কর্মী, সমর্থক ও ভোটাররা। মিঠু জেলা বিএনপি সহ-সভাপতি ও শিল্পপতি। এ আসনে কেন্দ্রীয় বিএনপি সদস্য সাবেক প্রতি মন্ত্রী এডঃ এবাদুর রহমান চৌধুরী এবং নাসির উদ্দিন মিঠুকে মনোনয়নের জন্য চিঠি দিয়েছেন দলীয় কেন্দ্র থেকে।
অবশেষে গত ৮ ডিসেম্বর এডঃ এবাদুর রহমান চৌধুরী তার শারিরীক অসুস্থতার কারণ কেন্দ্রকে অবগত করালে, কেন্দ্রীয় অফিস মিঠুকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে দেন। এর আগে এবাদুর রহমান ও মিঠুর সমর্থকদের হতাশা বিরাজ করছিলো কে পাবেন ধানের শীষের মনোনয়ন? অবশেষে নাসির উদ্দিন মিঠু মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বণ্যা বইছে। ১০ ডিসেম্বর নেতা-কর্মীদের সাথে করে প্রতিক নিয়ে মাঠে নেমে পড়েছেন মিঠু। প্রচারণার প্রথম দিনই মিছিল-মিটিং, গণসংযোগ শুরু করে দিলে এ আসনের প্রত্যেকটি স্থানে গণ জোয়ারে পরিণত হয়।
যদিও এক সময় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ভুল বুজাবুজি ছিলো। মিঠু ধানের শীষের কান্ডারী হওয়ায় সব ভেদাভেদ ভুলে মিঠুর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে পড়েছেন নেতা-কর্মীরা। তারা বলেন, দীর্ঘ ১০ বছর থেকে নাসির উদ্দিন আহমেদ মিঠু অসহায় দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত মানুষের সুখে-দুঃখে কাজ করে যাচ্ছেন। নেতা-কর্মীদের মামলাসহ তাদের দুর্দশার সাথী হয়ে কাজ করছেন। এছাড়াও তিনি বড়লেখা ও জুড়ী তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সু সংগঠিত করেছেন। এ কারণে জনপ্রীয়তায় এগিয়ে রয়েছেন মিঠু। তা ছাড়া স্থানীয় বিএনপি ও জণসাধারণের ভরসাও তিনি। কারণ প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ
প্রার্থী হুইপ শাহাব উদ্দিন এমপির সাথে লড়াই করে আসনটি পুনরুদ্ধার করতে তিনিই যোগ্য প্রার্থী বলে জানান স্থানীয় নেতা-কর্মীরা। জানা গেছে, নাসির উদ্দিন মিঠু একজন মিষ্ঠভাষী, সদালাপি ব্যক্তি হওয়ায় এলাকার সর্বমহলে রয়েছে তার গ্রহণ যোগ্যতা। বড়লেখা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল
হাফিজ, জেলা বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক ও বড়লেখা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, বড়লেখা উপজেলা সাবেক চেয়ারম্যান আছাদ উদ্দিন বটল, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী মাছুম রেজা, সাগরনাল ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ও পশ্চিম জুড়ী ইউপি সাবেক ৩ বারের চেয়ারম্যান হাজ্বী মঈন উদ্দিন মইজন বলেন, নাসির উদ্দিন মিঠু মনোনয়ন পাওয়ায় আমরা উজ্জীবিত, চাঙ্গা হয়ে উঠেছে ভোটাররা। আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে
ভোট দিয়ে জনগণ বিপুল ভোটে তাকে এমপি নির্বাচিত করবে ইনশায়াল্লাহ। কাতার বিএনপি সম্পাদক আবুল হাসান জানান, নাসির উদ্দিন মিঠু মনোনয়ন পাওয়ায় বড়লেখা ও জুড়ীবাসী স্বস্তি ফিরে পেয়েছে
অবশেষে নাসির উদ্দিন মিঠু ধানের শীষের কান্ডারী, স্বাস্তিতে নেতা-কর্মীরা
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১১, ২০১৮, ৩:২৩ অপরাহ্ণ • ৮ বার পঠিত






