বিশ^নাথের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ
এম ইলিয়াস আলীর সূচিত উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিন—————————-তাহসিনা রুশদীর
সিলেট-২ (বিশ^নাথ ও ওসমানীনগর) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন- এম ইলিয়াস আলীর সূচিত উন্নয়ন ধারা অব্যাহত রাখতে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশ^নাথ ও ওসমানীনগরের ঘরে ঘরে জননেতা এম ইলিয়াস আলী ও ধানের শীষের দাওয়াত পৌছে দিতে হবে। তিনি বলেন- দেশের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। মানুষ আর
দু:শাসন, লুটপাট চায় না। আগামী ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে
ইনশাল্লাহ সিলেট-২ আসনে ধানের শীষের বিজয় হবে।
তিনি গতকাল মঙ্গলবার বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রামপুর বাজার, পনাউল্লা বাজার, বেতসান্দি, টেংরা, কামালপুর, শিমুলতলা, দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজার, সিঙ্গের কাছ বাজার ও হাবড়া বাজারে পৃথক পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসব নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-বিশ^নাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এম আসকির আলী, উপজেলা বিএনপির উপদেষ্ঠা
সামসুজ্জামান সমসু চেয়ারম্যান,
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন, জেলা বিএনপির সদস্য কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান ও হাজী আব্দুল
হাই, বিএনপি নেতা চেরাগ আলী মেম্বার, আব্বাস আলী চেয়ারম্যান, আবারক আলী চেয়ারম্যান, মজিরুল ইসলাম তকবীর মিয়া চৌধুরী, প্রভাষক মোনায়েম খান, আব্দুল ওয়াদুদ আজাদ, ফজলু মিয়া, জাহেদ হোসেন বজলু, সাজ্জাদুর রহমান মেম্বার, হাফিজ আরব খান, এম এ হক, মিজানুর রহমান
মোজাহিদ, সোনা মিয়া, মৌরশ আলী মেম্বার, আকবর হোসেন, আতাউর রহমান আতা, আব্দুল জব্বার, নাজমা বেগম, খলিলুর রহমান, যুবদল নেতা কদর আলী, শামীমুর রহমান রাসেল, আব্দুল মছব্বির, নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন,
স্বেচ্ছাসেবকদল নেতা তাজ উদ্দিন আহমদ কিনু, আতিকুর রহমান, ছাত্রদল নেতা আব্দুর রহমান খালেদ, আমির আলী, শাহ আমির প্রমুখ।
এম ইলিয়াস আলীর সূচিত উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ধানের শীষে ভোট দিন —————————-তাহসিনা রুশদীর
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১১, ২০১৮, ৪:৫১ অপরাহ্ণ • ২ বার পঠিত






