আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

জকিগঞ্জে ৭০তম বিশ্ব মানবাধিকার দিবস পালন

৭০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় র‌্যালীটি ডাকবাংলা হতে শুরু হয়ে জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিকেল ৩টায় কালীগঞ্জ বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম এবং সাংগঠনিক সম্পাদক এখতিয়ার হোসেইনের যৌথ পরিচালনায় প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় গভর্ণর ড. আর. কে. ধর পি.এইচডি। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা মানবাধিকার কমিশনের সহ সভাপতি মাজেদা রওশন শ্যামলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯ বর্ডারগার্ড আখালিয়া সিলেটের লে. কর্ণেল মো. ছাঈদ হোসেন (সিগন্যাল), জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খলিল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষন দাস, সিলেট জেলা পরিষদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি হোসেইন আহমদ, জকিগঞ্জ শাখার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত মানবাধিকার কমিশনের জকিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, কানাইঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হারিছ, জকিগঞ্জ একতা ফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. শহিদুর রহমান (চুনু),
মানবাধিকার কমিশন বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মো. আতাউর রহমান, কানাইঘাট উপজেলার সভাপতি মো. কবির আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জের বিশেষ প্রতিনিধি মো. আব্দুল হালিম, আজীবন সদস্য ও বারহাল ইউপি সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দিন পুতুল মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলার সহ সভাপতি সজল কুমার বর্মন, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন প্রমুখ।