একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে সিলেট জেলা মহিলা সজীব ওয়াজেদ জয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপশহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মহিলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক লায়ন সাজেদা পারভীনের পরিচালনায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি লায়ন বিলকিস নুর বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান
সরকারের উন্নয়নের বার্তা প্রত্যেক জনগণের ঘরে ঘরে পৌছে দিতে হবে। তাই আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত না হওয়ার পর্যন্ত আমাদেরকে একযোগে কাজ করতে হবে।
বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি লায়ন শাহেদ পারভেন চৌধুরী, রেহানা পারভিন, সহ সাধারণ সম্পাদক নাছিমা আক্তার (কনা), তারান্নুম চৌধুরী,
সহ সাংগঠনিক সম্পাদক খোজেদা ইসলাম দীনা, প্রচার সম্পাদক শাহনাজ বেগম স্বর্ণা, অর্থ সম্পাদক কোহিনুর সুলতানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুব খানম, ধর্ম বিষয়ক সম্পাদক জামিনুর আক্তার কলি, সাংস্কৃতিক সম্পাদক অনিতা দাস গুপ্তা, সদস্য রুহেনা সুলতানা বেগম, রাবিয়া ইসলাম
নৌকা প্রতীকের সমর্থনে সিলেট জেলা মহিলা সজিব ওয়াজেদ জয় পরিষদের সভা
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১১, ২০১৮, ৪:১৪ অপরাহ্ণ • ১ বার পঠিত






