সিলেট-১ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব
জ্যোতি পাল বলেছেন, দুর্নিতী-লুটপাটের রাজনীতি মানুষ কে
আজ জিম্মি করে ফেলছে। লুটপাটের মাধ্যমে যে লক্ষ হাজার কোটি
টাকা দেশে এবং বিদেশে জমা হয়েছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ
প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।বিশেষ করে নির্বাচনে মনোয়ন বাণিজ্য কে
কেন্দ্র করে বুর্জোয়া দলগুলোর চেহারা আজ জণগনের সামনে
উম্মোচিত।
তরুন জননেতা সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেন,
নির্বাচনী বৈতরনী পার করার জন্য মানুষের দুর্বলতার সুযোগ
নিয়ে ভোট কেনাবেচার জগন্য লুটপাটের রাজনীতির বিপরীতে
জনগণের নিজস্ব রাজনীতি শক্তি গড়ে তোলার লক্ষে মই মার্কার 
ভোট দেয়া জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল আজ
১১ ডিসেম্বর সুবিদবাজার সহ নগরীর বিভিন্ন এলাকায়
গনসংযোগকালে উপরোক্ত কথা বলেন। গনসংযোগকালে তার সাথে
ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, জুবায়ের আহমদ
চৌধিরী সুমন, নাজিকুল ইসলাম রানা, পাপ্পু চন্দ, মামুন
বেপারি, সঞ্জয় শর্মা, এম,’এ ওয়াদুদ, সাজ্জাদ হোসেন, এনামুল হক সামি, শান্ত প্রমুখ।
লুটপাটের রাজনীতির বিপরীতে মই মার্কায় ভোট দিন –প্রণব জ্যোতি পাল
Catagory : মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১১, ২০১৮, ৫:০৯ অপরাহ্ণ • ০ বার পঠিত






