আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয় ফুল তৈরী

শুধু বিজয় ফুল তৈরী করে ৬ দফা, ৭ মার্চের ভাষন ও মুক্তিযুদ্ধের কথা কথা জানান দেয়া নয়, এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজয় ফুল তৈরী করে তা
বুকে ধারণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার কার্যক্রম শুরু করেছে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে বিজয় ফুল ব্যাজ ধারণ করানোর মাধ্যমে এ উৎসবের সুচনা করে ওই স্কুলে শিক্ষার্থীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি মো: শাহিদুল ইসলাম, শিক্ষানুরাগী ও স্বাস্থ্যসেবী ডা: হরিপদ রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার ও শিক্ষক সমিতির নেতা জহর দরফদার।
এ ছাড়াও প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক উপজেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।বিজয় ফুল ধারণ শেষে আলোচনা সভায় বিজয় ফুলের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। এসময় তারা পুরো বিজয়ের মাসে এই বিজয় ফুল বুকে ধারণ করে
রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।