কুলাউড়া প্রতিনিধি ঃ কুলাউড়া পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে গতকাল ১২ডিসেম্বর বুধবার দুপুরে প্রতিষ্টান প্রাঙ্গনে ৭ম মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মেধার কোন বিকল্প নেই। যে যত বেশী জ্ঞান অর্জন করবে সে তত বেশী মেধায় বিকশিত হয়ে নিজেকে প্রতিষ্টিত করতে পারবে। তিনি কলেজ অধ্যক্ষের ভূয়শী প্রশংসা করে বলেন শত ব্যস্ততার মধ্যে শিক্ষা ক্ষেত্রে তিনি যেভাবে শ্রম দিয়ে যাচ্ছেন তা অনুকরনীয় হয়ে থাকবে। শিক্ষার্থিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার জীবনের অর্জিত সকল সার্টিফিকেট আমাকে অনুপ্রানিত করতো। এ জন্য আজকের অবস’ানে আসতে পেরেছি। তোমাদেরকে এই সার্টিফিকেট উৎসাহ যোগাবে তোমরাও একদিন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। 

প্রতিষ্টানের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক একেএম সফি আহমদ সলমান এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা কাইটস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা দেওয়ান মেহবীন রাজা, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, ছকাপন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বশর মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান রাজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষিকা- গুলশান আরা বেগম, আশফাক আহমদ রবিন, ওয়াকিফ খান, ঝুমা রাণী নাথ।
অনুষ্টানে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুজাহিদুল ইসলাম, গীতা পাঠ করেন বিমল কুমার ঘোষ।
অনুষ্টানে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুজাহিদুল ইসলাম, গীতা পাঠ করেন বিমল কুমার ঘোষ।অনুষ্টানে অতিথিরা ৭ম মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত ২৬০জন মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরন করেন। এ সময় শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়






