আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির সমাবেশে দুর্বৃত্তদের হামলা,চেয়ার ও মঞ্চ ভাংচুর

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পূর্ব বিরাইমপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা ৷ বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনী সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, সেখানে উপস্থিত থাকার কথা ছিলো মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর ৷জানা যায়,সন্ধ্যার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির নির্বাচনী প্যান্ডেল ও চেয়ার ভাংচুর করে ৷এ ব্যাপারে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী জানান,শ্রীমঙ্গল পূর্ব বিরাইমপুরে ধানের শীষের নির্বাচনী সভায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়, এসময় তারা সভার ষ্টেজ ও চেয়ার টেবিল ভাংচুর করে। পুলিশের সামনেই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় তারা,এ ঘটনায় আমার নেতাকর্মীরা শঙ্কিত ৷এ ব্যাপারে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান জানান,ওরা (বিএনপি) আমাদের চিঠি দিয়েছিলো রাত সাড়ে সাতটায় সভা করার,কিন্তু তারা এর আগেই অভিযোগ করা শুরু করেছে ৷আসলে এ ধরনের কোন ঘটনা ঘটার সুযোগ নেই,আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেদিকে আমাদের নজর আছে ৷আমাদের পর্যাপ্ত ফোর্স সেখানে মোতায়েন করা আছে রাস্তায়ও আমরা টহল বৃদ্ধি করেছি ৷